স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরিফ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর লালদীঘি মাঠে ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করেন।
ফাইনালে ছিল টানটান উত্তেজনা। শুরু থেকে দুজনই সমানতালে লড়াই করেন। শেষ দিকে শরিফ কৌশল বদলে আক্রমণে যান এবং রাশেদকে ভারসাম্য হারাতে বাধ্য করেন।
খেলা শুরুর আগেই লালদীঘি দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। বৈশাখের তপ্ত গরম উপেক্ষা করে বিভিন্ন বয়সী মানুষ মাঠ ও আশপাশে অবস্থান নেন। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বেলা ৩টার দিকে খেলা শুরু হয়। ঢোলের তালে প্রতিযোগীরা একে একে রিংয়ে ওঠেন। এ বছর প্রতিযোগিতায় অংশ নেন ১০৮ বলী। প্রাথমিক পর্ব শেষে কোয়ার্টার ফাইনালে ওঠেন আটজন। সেখান থেকে নকআউট পর্ব পেরিয়ে চারজন সেমিফাইনালে জায়গা করে নেন।
প্রথম সেমিফাইনালে দ্রুত জয় তুলে নিয়ে ফাইনালে ওঠেন রাশেদ বলী। অন্য সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বাঘা শরিফ। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে জয় পান মিঠু বলী।
ফাইনাল শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হলে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ২০২৪ সাল থেকে টানা তৃতীয়বার শিরোপা জিতে নিজের অবস্থান আরও শক্ত করেন কুমিল্লার হোমনার সন্তান বাঘা শরিফ। রানারআপ হন রাশেদ বলী।
১৯০৯ সালে আবদুল জব্বার সওদাগরের উদ্যোগে শুরু হওয়া এই খেলা সময়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রামের অন্যতম বড় ঐতিহ্যবাহী আয়োজনে পরিণত হয়েছে। প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে এই খেলা হয়। এর সঙ্গে বৈশাখী মেলা থাকে, যা নগরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬