স্ট্রিম ডেস্ক

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণীতে শনিবার (১৮ জুলাই) রাতে মাঠে নামছে ফ্রান্স ও ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের মিয়ামি হার্ডরক স্টেডিয়ামের এই ম্যাচ দিয়ে বিদায় নিচ্ছেন দিদিয়ের দেশম। দীর্ঘ ১৪ বছর ডাগআউটে তিনি ফ্রান্সকে ২০১৮ সালে বিশ্বকাপ জিতিয়েছেন। ২০২২ সালে দলকে নেন ফাইনালে।
একমাত্র ব্যক্তি দেশম যিনি নিজে খেলার সময়ে এবং তাঁর কোচিংয়ে ফ্রান্স বিশ্বকাপ জিতেছেন। গুরুর বিদায় জয়ে রাঙাতে চান এমবাপ্পেরা।
বর্তমানে ৮ গোল নিয়ে লিওলেন মেসির সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। অবশ্য আসিস্টে এগিয়ে আর্জেন্টাইন অধিনায়ক। নিজের গোল বাড়াতে পারলে এমবাপ্পের সামনে সুযোগ রয়েছে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ‘গোল্ডেন বুট’ জেতার। একইসঙ্গে বিশ্বকাপে মেসির ২১ গোলের রেকর্ড স্পর্শ কিংবা ভাঙার সুযোগ থাকছে তাঁর।
সেমিতে আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। অন্যদিকে, স্পেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয় ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা বড্ড কঠিন। ইংল্যান্ডের কোচ থমাস টুখেল অকপটে বলেছেন, ‘আমাদের বা ফ্রান্সের কোনো খেলোয়াড় এমন ম্যাচ খেলতে চাননি। তারা চেয়েছিল ফাইনালে খেলতে। আসলে ফুটবল এমনই। আমাদের এটা মেনে নিতে হবে।’
ফরাসি কোচও বলেন, ‘আমরা আসলে ফাইনালে থাকতে চেয়েছিলাম। বাস্তবতা সেখানে আমরা এখন নেই। এরপরও আমাদের মাঠে নামতে হবে।’
নিজের প্রথম বড় অ্যাসাইনমেন্টে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছেন টুখেল। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে থেকেও, রক্ষণাত্মক কৌশলে শেষ পর্যন্ত হেরে যায়। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ আসরে সেমিতে লিড নিয়ে হেরে যাওয়ার রেকর্ড মাত্র দুটি। ২০১৮ ও ২০২৬– দুবারই ভুক্তভোগী ইংল্যান্ড।
বিশ্বকাপে আগে তিনবার দেখা হয়েছে ফ্রান্স-ইংল্যান্ডের। ১৯৬৬ ও ১৯৮২ সালে জিতেছিল থ্রি লায়ন্স; ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জয় তুলে নেয় ফ্রান্স। সর্বশেষ ৯ ম্যাচের ছয়টিতে জিতেছে ফ্রান্স। বিপরীতে ইংল্যান্ডের জয় মাত্র একটিতে।
অপটা সুপারকম্পিউটারের প্রেডিকশন, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫০ দশমিক ৭ শতাংশ। আর ইংল্যান্ডের ২৫ দশমিক ৬ শতাংশ। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৩ দশমিক ৭ শতাংশ।
ইনজুরির কারণে ফ্রান্সের স্কোয়াডে থাকছেন না উইলিয়াম সালিবা ও ব্রিস সাম্বা। একই কারণে ইংল্যান্ড পাচ্ছে না জর্ডান হেন্ডারসনকে।

.png)

দলবদল উইন্ডোর শেষ দিনে চমক দেখাল প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেসকে দলে ভেড়াতে ব্লুজদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ ১২তম আসর ঘিরে দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে সাবেক তিন কর্মকর্তাকে নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
৫ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (৩১ জুলাই) গ্রুপ ‘বি’-এর ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন নারী ক্রিকেটাররা।
১৬ ঘণ্টা আগে
ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকার গোলে অ্যাস্টন ভিলাকে ১–০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এ নিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
১৬ ঘণ্টা আগে