স্পোর্টস ডেস্ক

হাইতির জার্সিতে থাকা স্বাধীনতার ইতিহাসকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে মুছে ফেলার নির্দেশ দিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চাপে শেষ পর্যন্ত জার্সি বদলেই মাঠে নামতে হয়েছে দলটিকে।
গত রোববার (১৪ জুন) গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে হাইতি।
কলম্বিয়ান স্পোর্টসওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘সায়েতা’ হাইতির হোম, অ্যাওয়ে এবং থার্ড কিট তৈরি করেছিল। জার্সির ডান পাশের নিচের অংশে জলছাপে ফুটিয়ে তোলা হয়েছিল ১৮০৩ সালের ‘ভার্তিয়রের যুদ্ধ’—যা হাইতিয়ান বিপ্লবের প্রতিচ্ছবি। জলছাপে বিপ্লবী নেতা জঁ-জাক দেসালিনসহ অন্য স্বাধীনতা সংগ্রামীদের হাইতির পতাকা ওড়াতে দেখা যায়।
১৮০৪ সালে এই বিপ্লবের মাধ্যমেই বিশ্বের প্রথম স্বাধীন কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল হাইতি। কিন্তু ফিফার ‘ইকুইপমেন্ট রেগুলেশনস’ অনুযায়ী জার্সিতে কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত প্রতীক ও বার্তা ব্যবহার করা নিষিদ্ধ। ফিফার চোখে হাইতির স্বাধীনতার এই দৃশ্য তাই ‘রাজনৈতিক বার্তা’ হিসেবে বিবেচিত হয়েছে।
ফিফার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘সায়েতা’ জানিয়েছে, ‘আমরা হাইতির ফুটবল ফেডারেশনের সঙ্গে মিলে আবেগ দিয়ে কাজটি করেছিলাম। কোনো রাজনৈতিক বক্তব্য দিইনি, বরং হাইতির মানুষের গৌরব ও আত্মবিশ্বাসকে সম্মান জানিয়েছিলাম। ফিফা এই দৃশ্যকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করছে। তাদের ব্যাখ্যার সঙ্গে আমাদের উদ্দেশ্য না মিললেও নিয়ম মেনে জার্সিতে পরিবর্তন এনেছি।’
হাইতি ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র দ্য অ্যাথলেটিককে বলেন, ‘ফিফা পুরো বিষয়টির ‘ভুল ব্যাখ্যা’ দাঁড় করিয়েছে। এটি রাজনৈতিক এজেন্ডা নয়, বরং দেশের আত্মপরিচয় প্রকাশের মাধ্যম।’
নিজেদের দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং সহিংসতার কারণে বাছাইপর্বে হাইতিকে সব হোম ম্যাচ খেলতে হয়েছে বিদেশের মাটিতে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই করে পরাজিত হয়েছে দলটি। গ্রুপ ‘সি’-তে তাদের পরের ম্যাচ ব্রাজিল এবং মরক্কোর বিপক্ষে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬