স্পোর্টস ডেস্ক

জুড বেলিংহামের অনবদ্য পারফর্ম্যান্সে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে থ্রি-লায়ন্সরা।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে দলকে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। এরপর অতিরিক্ত সময়ে তাঁর পা থেকেই আসে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়সূচক গোলটি।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের দখলে। তবে নরওয়ের আঁটসাঁট রক্ষণ ও মাঝমাঠের চাপের কারণে হ্যারি কেইন, অ্যান্থনি গর্ডন কিংবা বেলিংহামরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি। অন্যদিকে বল পেলেই দ্রুত পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করছিল নরওয়ে।
৩৬ মিনিটে সেই কৌশলেই এগিয়ে যায় নরওয়ে। মার্টিন ওডেগার্ডের পাস থেকে দূরের পোস্ট ঘেঁষা শটে গোল করেন আন্দ্রেয়াস স্কেলদেরুপ। গোল হজমের পর আক্রমণের ধরন বদলায় ইংল্যান্ড। বেলিংহামকে আরও এগিয়ে খেলানো হয়, গর্ডন পান কিছুটা স্বাধীনতা। তাতেই বদলে যায় ম্যাচের চিত্র।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গর্ডনের নিচু ক্রসে এক ছোঁয়ায় বল জালে পাঠিয়ে সমতা ফেরান বেলিংহাম। চলতি বিশ্বকাপে এটি ছিল তাঁর পঞ্চম গোল। এরপর বিরতির আগেই হ্যারি কেইন গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে ১–১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নরওয়ে। ৫৭ মিনিটে টরবইয়র্ন হেগেম বল জালে জড়ালেও ভিএআরে গোল বাতিল হয়।
এরপর দুই দলই একের পর এক আক্রমণ চালালেও গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের তিন মিনিটেই আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ডের হাত ফসকে বেরিয়ে এলে ফিরতি বলে সহজেই গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ছিল তাঁর ষষ্ঠ গোল।
ম্যাচে একবার পেনাল্টিও পেয়েছিল ইংল্যান্ড। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি।
শেষদিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় নরওয়ে। তবে ইংল্যান্ডের রক্ষণ আর গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের দৃঢ়তায় আর গোল করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এই জয়ে আট বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল থ্রি লায়ন্সরা।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের জোড়া গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে পা রাখল লিওনেল মেসির আর্জেন্টিনা। ১১১ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিলো ম্যাচ। ১১২ মিনিটে মাঠের সব সমীকরণ বদলে দেন জুলিয়ান আলভারেজ।
৮ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের ২৫ বছর বয়সী মিডফিল্ডার জেইডেন অ্যাডামস মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) সকালে কেপ টাউনের শটশেফ্লুফ এলাকার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
১২ ঘণ্টা আগে
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। তানজিদ হাসানের ৯৪ এবং সৌম্য সরকারের ৬৯ রানে ভর করে জিম্বাবুয়ের দেওয়া ২০০ রানের লক্ষ্য সহজেই পার করে টাইগাররা।
১৩ ঘণ্টা আগে
সেমিফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর কোয়ার্টার ফাইনাল উঠা সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে এই ম্যাচ হবে।
১৬ ঘণ্টা আগে