স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। তবে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে মাঠের অবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল।
আজ রোববার (২৩ আগস্ট) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। মাঠের ঘাস, ড্রেনেজ ব্যবস্থা ও পানি দেওয়ার ব্যবস্থা দেখার পাশাপাশি ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সও ঘুরে দেখেন তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ বা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচ হলে জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে কি না, তা দেখতেই মূলত প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। মাঠের অবস্থা দেখে তারা সন্তুষ্ট হয়েছেন বলেও জানান তিনি।
জাতীয় স্টেডিয়ামের চলমান সংস্কারকাজের বিষয়েও ব্রাজিলের প্রতিনিধিদের জানানো হয়েছে। ইকবাল হোসেন বলেন, দুই সপ্তাহের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে বলে প্রতিনিধি দলকে নিশ্চিত করা হয়েছে। কাজ শেষ হওয়ার পর প্রয়োজন হলে তারা আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন।
প্রতিনিধি দলটি মাঠের কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখেছে জানতে চাইলে ইকবাল বলেন, ‘তারা পুরো মাঠ ঘুরে দেখেছে। মাঠের ড্রেনেজ ব্যবস্থা, পানি দেওয়ার পদ্ধতি এবং ঘাসের অবস্থা খুঁটিয়ে দেখেছে তারা। মাঠে যারা কাজ করছেন, তাঁদের সঙ্গেও কথা বলেছেন এবং পরবর্তী কাজ সম্পর্কে জানতে চেয়েছেন।’
বাফুফে সভাপতির সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি দলের বৈঠকের পর বিষয়টি আরও পরিষ্কার হতে পারে বলে জানিয়েছেন ইকবাল। ফলে ঢাকায় ব্রাজিলের ম্যাচ এখনো নিশ্চিত না হলেও জাতীয় স্টেডিয়াম পরিদর্শন সেই সম্ভাবনাকে জিইয়ে রাখছে।

.png)

পর্তুগালের চতুর্থ বিভাগের দল রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। ম্যাচ শুরুর ১০ মিনিট পরেই হঠাৎই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের এই মিডফিল্ডার। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) প্রকাশিত হালনাগাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে টপকে প্রথমবার র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে টাইগাররা। ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও ডারউইনে ঐতিহাসিক জয়ে র্যাঙ্কিংয়ে এক লাফে তিন
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম টেস্টে অনবদ্য পারফরম্যান্সে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। ডারউইনের ওই টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ৪২৬ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের চোখধাঁধানো সেঞ্চুরি, অধ
৫ ঘণ্টা আগে
ম্যাকাই টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংসে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯৫ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ
৯ ঘণ্টা আগে