স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের তরুণ দাবাড়ু মনন রেজা নীড়ের। হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ জুলাই ২০২৬ জিএম-বি’ দাবা টুর্নামেন্টে প্রথম আট রাউন্ডে চার জয় ও চার ড্রয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
জিএম নর্মের জন্য ৯ খেলায় প্রয়োজন ছিল ৭ পয়েন্টের। নবম ও শেষ রাউন্ডে স্লোভাকিয়ার গ্র্যান্ডমাস্টার ফিলিপ হারিংয়ের কাছে হেরে অধরাই রইল মননের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম। ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করেন তিনি।
টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন মনন। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের ফিদে মাস্টার লুসিয়াস মেলিলোকে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডে ভারতের ফিদে মাস্টার আরাভ সিনহার সঙ্গে ড্র করার পর তৃতীয় রাউন্ডে জার্মানির গ্র্যান্ডমাস্টার হাগেন পোয়েটসকে হারিয়ে চমক দেখান। চতুর্থ রাউন্ডে ফ্রান্সের নারী গ্র্যান্ডমাস্টার এলিফ মেহমেতকে হারিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসেন।
পঞ্চম রাউন্ডে স্বাগতিক হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডাভিড বের্কজেসকে হারিয়ে অবস্থান আরও শক্ত করেন। ষষ্ঠ রাউন্ডে ভারতের ফিদে মাস্টার বৈভব জয়ন্ত রাউত, সপ্তম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার অজয় সন্তোষ পারথারেড্ডি এবং অষ্টম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার মার্কো ম্যাটেরিয়ার সঙ্গে ড্র করেন। এর মধ্য দিয়ে ৬ পয়েন্টে ফ্রান্সের মার্কোর সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে ছিলেন তিনি। শেষ রাউন্ডে হেরে যাওয়ায় কাঙ্ক্ষিত নর্ম হাতছাড়া হয় মননের।
নিয়মানুযায়ী গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের জন্য একজন দাবাড়ুকে তিনটি জিএম নর্ম অর্জনের পাশাপাশি ফিদের লাইভ বা অফিসিয়াল রেটিং ২৫০০-এ পৌঁছাতে হয়। বর্তমানে ২৩৯৮ রেটিং পয়েন্ট থাকা মননের জন্য এই নর্ম হতে পারত বড় মাইলফলক।

.png)

সার্বিয়ার পোজারেভাচ শহরে আয়োজিত ‘রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস’ দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
৬ ঘণ্টা আগে
লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনা ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোজারিওতে মারা যান তিনি।
১২ ঘণ্টা আগে
১৯৮৭ সাল বাংলাদেশের দাবার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা একটি বছর। সে বছরই মাত্র ২১ বছর বয়সে নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার হন। তাঁর হাত ধরে বিশ্বদাবার মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আরও চারজন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কিন্তু ২০০৮ সালে এনামুল হোসেন রাজীবের পর সেই তালিকায় আর
১৪ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ২০২৬-২৭ মৌসুম এই ক্লাবেই খেলবেন তিনি।
১৫ ঘণ্টা আগে