স্পোর্টস ডেস্ক

হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। অষ্টম রাউন্ড শেষে ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে তিনি।
শেষ রাউন্ড জিতলেই মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করবেন নীড়। হবেন বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ জিএম নর্ম অর্জনকারী দাবাড়ু।
শুক্রবার (৩১ জুলাই) অষ্টম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার মারকো ম্যাটেরিয়ার বিপক্ষে ড্র করেন নীড়। এই ড্রয়ে তাঁর সংগ্রহ ৬ পয়েন্ট।
রাউন্ড-রবিন পদ্ধতির এই টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের জন্য ৯ খেলায় ৭ পয়েন্ট প্রয়োজন। ফলে শেষ রাউন্ডে জয় পেলে ৭ পয়েন্ট পূর্ণ করবেন এই তরুণ দাবাড়ু।
টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ খেলছেন নীড়। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের ফিদে মাস্টার লুসিয়াস মেলিলোকে হারিয়ে দেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ভারতের ফিদে মাস্টার আরাভ সিনহার সঙ্গে ড্র করেন।
তবে তৃতীয় রাউন্ডে গ্রিসের গ্র্যান্ডমাস্টার পোয়েচ হাগেনকে হারিয়ে চমক দেখান নীড়। এরপর চতুর্থ রাউন্ডে ফ্রান্সের নারী গ্র্যান্ডমাস্টার এলিফ মেহমেতকে পরাজিত করে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসেন তিনি।
পঞ্চম রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার ডেভিড বারকুজেসকে হারিয়ে নিজের অবস্থান আরও পোক্ত করেন নীড়। ষষ্ঠ রাউন্ডে ভারতের ফিদে মাস্টার ভৈভব জয়ন্ত রাউত, সপ্তম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার অজয় সন্তস পারথারেড্ডি এবং অষ্টম রাউন্ডে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার মারকো ম্যাটেরিয়ার সঙ্গে ড্র করেন।
অষ্টম রাউন্ড শেষে ফ্রান্সের আন্তর্জাতিক মাস্টার মার্কোর সঙ্গে যৌথভাবে শীর্ষ আছেন নীড়। গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের জন্য একজন দাবাড়ুকে তিনটি জিএম নর্ম অর্জনের পাশাপাশি ফিদের লাইভ বা অফিসিয়াল রেটিং ২৫০০-এ পৌঁছাতে হয়।
বর্তমানে নীড়ের রেটিং ২৩৯৮। তাই সম্ভাব্য এই প্রথম জিএম নর্ম তাঁর গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

.png)

ফুটবল সম্রাট পেলের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশের শমিত সোম। চলতি ইউএসএল লিগ ওয়ানের বাকি মৌসুমের জন্য শমিতকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক কসমস।
৫ মিনিট আগে
দীর্ঘ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হলেও সেটা নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। বরং নাহিদ রানার অনুপস্থিতি তাঁকে ভাবাচ্ছে।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার চেনা সেই ভয়ংকর পেস ত্রয়ী । অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—তিনজনই আছেন অস্ট্রেলিয়ার একাদশে, তাঁদের সঙ্গে আছেন স্পিনার নাথান লায়ন।
৯ ঘণ্টা আগে
কখনো ম্যাচের ফল দুই দলের জয়-পরাজয় ছাপিয়ে বদলে দেয় অন্য কোন দলের ভাগ্য। গতকাল (১০ আগস্ট) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে তাই হয়েছে। আইরিশদের হারিয়ে আফগানরা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে।
১১ আগস্ট ২০২৬