স্পোর্টস ডেস্ক

অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। সোমবার (২২ জুন) টেক্সাসের ডালাস স্টেডিয়ামে জে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এই কীর্তি গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
খেলার প্রথমার্ধে ৩৭তম মিনিটে ফাকুন্দো মেদিনার বাড়ানো পাসে গোল করে মেসি বিশ্বমঞ্চে নিজের ১৭তম গোলের মাইলফলক স্পর্শ করেন। এর মাধ্যমে তিনি জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসেকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন মেসি। এখন তিনি ১৮ গোলের মালিক।
গত ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ক্লোসের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন ৩৯ বছর ছুঁইছুঁই এই ফুটবল জাদুকর।
বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল করার পাশাপাশি মেসি সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলা ও সর্বাধিক গোলে অবদান রাখার রেকর্ডও নিজের দখলে রেখেছেন।
ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি মিস করলেও, মেসির এই গোলে ১-০ তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নকআউট নিশ্চিত করেন স্কালোনির শিষ্যরা।

মেসি-এমবাপ্পের পর জোড়া গোল করেছেন এবারের বিশ্বকাপের আরেক সেনসেশন আর্লিং হলান্ড। সেনেগালের বিপক্ষে তার দুই গোলে ভর করে ৩-২-এ জয় পেয়েছে দল। এতে ২৮ বছর বিশ্বকাপে ফিরেই নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফ্রান্স-ইরাক ম্যাচে হানা দিয়েছিল প্রকৃতি। বজ্রঝড়ে ২ ঘণ্টা খেলা বন্ধ থাকলেও ফ্রান্স ও দলের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পেকে থামানো যায়নি। আগের ম্যাচে জোড়া গোলের পুনরাবৃত্তি করেছেন এমবাপ্পে। এতে ইরাক উড়ে গেছে ৩-০ গোলে।
১৭ ঘণ্টা আগে
মেসির রেকর্ড ভাঙা জোড়া গোলে গ্রুপ ‘জে’ থেকে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলল আলবিসেলেস্তেরা। রালফ রাংনিকের হাই-ইনটেনসিটি ‘গেগেনপ্রেসিং’ এবং শারীরিক ফুটবলকে বুড়ো আঙুল দেখিয়ে ২-০ ব্যবধানের এই জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
১ দিন আগে
মাঠের লড়াইয়ে বেলজিয়ামকে গোল শূন্য সমতায় রুখে দিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে ইরান। ম্যাচ শেষে সোমবারের (২২ জুন) লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে লকার রুমে এক আবেগঘন চিঠি রেখে গেছে ইরানি শিবির।
১ দিন আগে