স্পোর্টস ডেস্ক

ম্যাচ শুরুর মাত্র ৭ মিনিটেই দুই গোল- এমন ঝড়ো শুরুর পর দাপট ধরে রেখেই তিউনিসিয়াকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস।
ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুক্রবার (২৬ জুন) এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এফ গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে নেদারল্যান্ডস। আগামী ৩০ জুন মেক্সিকোর মনতেরেইতে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ মরক্কো।
এ দিন ডাচ কোচ রোনাল্ড কোম্যান তার চেনা ৪-৩-৩ ফর্মেশনেই দল সাজান। অন্যদিকে তিউনিসিয়ার কোচ লড়াকু ডাচ আক্রমণভাগকে রুখতে রক্ষণাত্মক ৫-৪-১ ফর্মেশন বেছে নেন। লক্ষ্য ছিল লো-ব্লক ডিফেন্সের মাধ্যমে প্রতিপক্ষকে আটকে রেখে কাউন্টার অ্যাটাকে ফায়দা নেওয়া।
তবে ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটেই লিড নেয় নেদারল্যান্ডস। ডামফ্রিসের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিউনিসিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ইলিয়াশ স্কিরি। আত্মঘাতী গোলের এই ধাক্কা সামলে ওঠার আগেই ম্যাচের ৭ম মিনিটে এক চিপ শটে জালে বল জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন ব্রায়ান ব্রোবি। চলতি বিশ্বকাপে এটি ব্রোবির তৃতীয় গোল। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কমলা শিবির।
বিরতি থেকে ফিরে ম্যাচের গতি কিছুটা বদলানোর চেষ্টা করে তিউনিসিয়া। ফরমেশন ভেঙে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তারা। যার ফলও পায় ম্যাচের ৫৪ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল হেড দিয়ে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন তিউনিসিয়ার হাজেম মাস্তৌরি।
তবে ৬২ মিনিটে রেইন্ডার্সের মাপা কর্নার কিক থেকে আসা বল হেডে দিয়ে জালে পাঠিয়ে ৩-১ ব্যবধানে দলকে এগিয়ে নেন ডাচ ডিফেন্ডার ইয়ান পল ফন হেকে। আন্তর্জাতিক ফুটবলে এটিই ফন হেকের প্রথম গোল। বাকি সময়টায় মাঝমাঠের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখে ৩-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬