স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা এক রাতের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। জার্মানির মিউনিখে আলিয়ানজ অ্যারেনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
ম্যাচের প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায়, দুই লেগ মিলিয়ে ৬-৪ অ্যাগ্রিগেটে জয়ী হয়ে শেষ চারে পা রাখলো ভিনসেন্ট কোম্পানির দল।
ম্যাচের শুরুতেই নাটকীয়তার সৃষ্টি হয়। মাত্র ৪০ সেকেন্ডের মাথায় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের ভুলে বল পেয়ে প্রায় ৪০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন রিয়ালের তুর্কি বিস্ময় বালক আরদা গুলার। তবে ৬ মিনিটেই জশুয়া কিমিচের কর্নার থেকে হেডে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান আলেকসান্ডার পাভলোভিচ।
ম্যাচের ২৯ মিনিটে গুলার তাঁর দ্বিতীয় গোলটি করে রিয়ালকে আবারও এগিয়ে নেন। তবে ৩৮ মিনিটে হ্যারি কেইন বায়ার্নের হয়ে সমতা ফেরান। কিন্তু বিরতির ঠিক আগে ৪২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লস ব্লাঙ্কোসরা।

দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশলে খেললেও ৮৬ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। হ্যারি কেইনকে ফাউল করার পর বল সরিয়ে রাখায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা। রিয়ালের ১০ জনের সুযোগটা ঠিকভাবেই কাজে লাগায় বায়ার্ন। এরই পরিপ্রেক্ষিতে ৮৯ মিনিটে লুইস ডিয়াজ দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্কোর ৩-৩ করেন। ম্যাচের ইনজুরি টাইমে (৯০+৪ মিনিটে) মাইকেল ওলিসে জয়সূচক গোলটি করলে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
পুরো স্টেডিয়ামে বায়ার্ন সমর্থকেরা তখন উন্মাতাল উল্লাসে ফেটে পড়ে। এমনকি ম্যাচ শেষ হওয়ার পর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন জোড়া গোল করা আরদা গুলারও।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৯ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬