স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগে লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজের চোটের খবরে ধাক্কা খেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের দুই প্রধান তারকার ফিটনেস নিয়ে এখন চরম উদ্বেগে রয়েছেন ভক্ত ও সংশ্লিষ্টরা।
গত রোববার (২৪ মে) ইন্টার মায়ামির মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ম্যাচে পেশির চোটে পড়েন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ৭৩ মিনিটে পেশিতে অস্বস্তি বোধ করায় কোনো ঝুঁকি না নিয়ে তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান।
ইন্টার মায়ামির কোচ হোয়োস জানান, 'এখনো চিকিৎসা প্রতিবেদন আসেনি। মাঠটি কিছুটা শক্ত হওয়ায় মেসি ক্লান্ত হয়ে পড়েন। আমরা ঝুঁকি নিতে চাইনি, তাই তাঁকে মাঠ থেকে তুলে নিই।' দ্রুত তাঁর শারীরিক অবস্থা বিস্তারিত জানানো হবে বলে কোচ আশ্বস্ত করেছেন।
এদিকে ভাঙা আঙুল নিয়েই খেলছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। গত বৃহস্পতিবার (২১ মে) ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবার্গের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখা এই গোলরক্ষক ভাঙা আঙুলে ম্যাচ শেষ করেছেন।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, 'ম্যাচের আগে ওয়ার্মআপের সময় একটি আঙুল ভেঙে যায়। আঙুল ভাঙার অভিজ্ঞতা না থাকায় প্রতিবার বল ধরতে গিয়ে আঙুল অন্যদিকে মচকে যাচ্ছিল। তবে এমন পরিস্থিতিতেও আমি ইতিবাচক আছি।'
বিশ্বকাপের আগে ঝুঁকি এড়াতে অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নিয়েছেন মার্তিনেজ এবং তিনি দ্রুত ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষবার নিজেদের ঝালিয়ে নিতে জুনের শুরুতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৬ জুন আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হন্ডুরাস এবং এর তিন দিন পর ৯ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে স্কালোনির দল।
কোচ লিওনেল স্কালোনির এখন প্রধান লক্ষ্য মাঠের কৌশলের চেয়ে মেসি ও মার্তিনেসের শতভাগ ফিটনেস নিশ্চিত করা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬