
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
সবচেয়ে বড় চমক গোলরক্ষকে। স্পেনের গোল্ডেন গ্লাভসজয়ী উনাই সিমনের বদলে একাদশে জায়গা পেয়েছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনহা।
বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে একের পর এক হেড ঠেকিয়ে দলকে গোলশূন্য ড্র এনে দেন ভোজিনহা। সেটিই ছিল বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম পয়েন্ট।
শেষ ৩২-এ গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে আর্জেন্টিনার আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি। ম্যাচে আটটি গুরুত্বপূর্ণ সেভ করলেও শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরে বিদায় নেয় কেপ ভার্দে। ওই ম্যাচের পরেই আলোচনায় আসে ভোজিনহা। টুর্নামেন্ট শেষে দ্য গার্ডিয়ান তাঁকে বিশ্বকাপের অন্যতম ‘কাল্ট হিরো’ হিসেবে উল্লেখ করে।
রক্ষণভাগে ভোজিনহার সামনে রাখা হয়েছে পেদ্রো পোরো, পাও কুবার্সি, ক্রিস্তিয়ান রোমেরো ও মার্ক কুকুরেয়াকে।
বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের কুবার্সি। টুর্নামেন্টে তাঁর ৬৯০টি পাসের মধ্যে সফল ছিল ৬৬৮টি।
রোমেরোকে বেছে নেওয়ার কারণ তাঁর আগ্রাসী ও শারীরিকভাবে শক্তিশালী রক্ষণভাগের খেলা। কুবার্সি ও কুকুরেয়ার মতো বল দখলনির্ভর ফুটবলারদের পাশে তাঁর উপস্থিতি রক্ষণে ভারসাম্য এনেছে। বিশ্বকাপে তাঁর ৪০৭টি পাসের মধ্যে সফল ছিল ৩৯৩টি।
বাঁ প্রান্তে কুকুরেয়া ৪৭৪টি পাসের মধ্যে ৪৩৩টি সফলভাবে সম্পন্ন করেছেন। আর ডান প্রান্তে পেদ্রো পোরো ৩৯২টি পাসের মধ্যে ৩৫৯টি সফল করার পাশাপাশি করেছেন দুটি গোল।
মধ্যমাঠের দায়িত্বে আছেন রদ্রি ও জুড বেলিংহাম। গোল্ডেন বলজয়ী রদ্রি বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭৯৯টি পাস দিয়েছেন। অন্যদিকে ব্রোঞ্জ বুটজয়ী বেলিংহাম করেছেন ৭ গোল ও ১ অ্যাসিস্ট। মিডফিল্ডার হয়েও আক্রমণে ফরোয়ার্ডদের মতোই প্রভাব রেখেছেন তিনি।
আক্রমণভাগে জায়গা পেয়েছেন মাইকেল ওলিসে, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও এরলিং হলান্ড।
১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। মেসির নামের পাশে আছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। প্রথম বিশ্বকাপ খেলেই হলান্ড করেছেন ৭ গোল। বেলিংহামের গোলও ৭টি। অর্থাৎ এই চারজন মিলে করেছেন ৩২ গোল।
মেসিকে আক্রমণাত্মক মিডফিল্ডে রাখার কারণ তাঁর সৃজনশীলতা, শেষ পাস দেওয়ার দক্ষতা এবং গোল করার সামর্থ্যকে একসঙ্গে কাজে লাগানো।
অন্যদিকে ওলিসে জায়গা পেয়েছেন তাঁর অসাধারণ অ্যাসিস্টের জন্য। বিশ্বকাপে তিনি করেছেন ৭টি অ্যাসিস্ট করে এক আসরে পেলের ৬ অ্যাসিস্টের রেকর্ড ভেঙেছে।
গোলরক্ষক: ভোজিনহা
রক্ষণ: পেদ্রো পোরো, পাও কুবার্সি, ক্রিস্তিয়ান রোমেরো, মার্ক কুকুরেয়া
মধ্যমাঠ: রদ্রি, জুড বেলিংহাম
আক্রমণভাগ: মাইকেল ওলিসে, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে
স্ট্রাইকার: এরলিং হলান্ড
বদলি: হ্যারি কেইন, উনাই সিমন, ভিনিসিয়ুস জুনিয়র, আইমেরিক লাপোর্তে, মোহাম্মদ সালাহ ও ইসমাইল সাইবারি।
বদলি বেঞ্চও শক্তিশালী। হ্যারি কেইন করেছেন ৬ গোল, ভিনিসিয়ুস জুনিয়রের আছে ৪ গোল ও ১ অ্যাসিস্ট। গোলপোস্টে গোল্ডেন গ্লাভসজয়ী উনাই সিমন, রক্ষণে ৬১৮টি সফল পাস দেওয়া লাপোর্তে এবং আক্রমণে মোহাম্মদ সালাহ—প্রয়োজনে তাঁরা মূল একাদশের খেলোয়াড়দের কার্যকর বিকল্প হতে পারেন।
তারকাদের পাশাপাশি ভোজিনহার মতো অচেনা নায়কদের স্বীকৃতি দিয়েই এবারের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে ঢাকা স্ট্রিম।
.png)

আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
১ ঘণ্টা আগে
ঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার
১০ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।
১৩ ঘণ্টা আগে
ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।
১৫ ঘণ্টা আগে