স্ট্রিম ডেস্ক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার (২২ জুন) রাতে ডালাসে আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রিয়া। জে গ্রুপের ওই ম্যাচের আগে আবার সামনে এসেছে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে ফুটবলপ্রেমীদের বিতর্ক।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারকে। জবাবে তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। তবে লিওনেল মেসির প্রতি শ্রদ্ধার কমতি নেই।
এবার আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছেন আর্জেন্টিনার তারকা মেসি। বিশ্বকাপে ১৬ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডে বসিয়েছেন ভাগ। অন্যদিকে, ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২৮ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া অস্ট্রিয়াও আছে দারুণ ফর্মে। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। বিধ্বংসী ফর্মে থাকা মেসির মুখোমুখি হওয়ার আগে তাই নানা বিষয়ে প্রশ্ন করা হয় ৩০ বছর বয়সী অস্ট্রিয়ান গোলরক্ষককে।
এর মধ্যে দুই মহাতারকার মধ্যে কাকে পছন্দ জানতে চাইলে রেড বুল সালজবার্গের এই গোলরক্ষক বলেন, ‘নীতিগতভাবে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান।’
পর্তুগালের রোনালদোকে এগিয়ে রাখলেও লিওনেল মেসির অবিশ্বাস্য ক্যারিয়ার ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন শ্লাগার। তিনি বলেন, ‘মেসি দীর্ঘ সময় ধরে সেরা পারফরমেন্স দেখিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে কোনো ধরনের কথা বলা সমীচীন হবে না।’
মেসির মাঠের উপস্থিতি ও তাঁর প্রভাব নিয়ে বলেন, ‘মাঠে তাঁর উপস্থিতি সত্যিই অবিশ্বাস্য। পুরো দলে তাঁর প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যায়। লিওঁ যখন মাঠে থাকেন, একটি আবহ তৈরি করেন। সতীর্থদের মাঝে তিনি ইতিবাচক শক্তি ছড়িয়ে দেন, যা দুর্দান্ত। আর এ কারণেই তাঁর বিপক্ষে খেলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। মাঠে আমাদের সর্বোচ্চটা দিয়ে তাঁকে রুখে দেওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশ সময় আগামী সোমবার দিবাগত রাত ১১টায় ডালাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬