স্ট্রিম প্রতিবেদক

লিটন দাসের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৭৮ রান করেছে বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে পাকিস্তান। টাইগাররা এগিয়ে আছে ২৫৭ রানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ছিল লিটন দাসের। টপ অর্ডারের ব্যর্থতার পর লিটনের ১২৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই মাহমুদুল হাসান জয় (০) প্যাভিলিয়নে ফেরেন। অভিষিক্ত তানজিদ তামিম (২৬) ও মুমিনুল হক (২২) দ্বিতীয় উইকেটে ৪৪ রান যোগ করলেও বেশিদূর আগাতে পারেননি। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২৯) ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের (২৩) বিদায়ে মাত্র ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ । সাতে নামা মেহেদী মিরাজ ৪ রানে ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল।
তবে একপ্রান্ত আগলে খেলে যান লিটন। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তিনি। তাইজুল ইসলামের সঙ্গে ৬০ রানের এবং শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে নবম উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন। পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ও পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন।
দলীয় ২৭৮ রানে পুল করতে গিয়ে আউট হওয়ার আগে ১৬ চার আর ২ ছক্কায় ১২৬ রান করেন লিটন। শেষ উইকেটে আর কোনো রান যোগ না করতে পারায় বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৭৮ রানে। পাকিস্তানের পক্ষে খুররাম শাহজাদ ৮১ রানে ৪ এবং মোহাম্মদ আব্বাস ৪৫ রানে ৩ উইকেট নেন।
দিনের শেষবেলায় ব্যাট করতে নেমে ৬ ওভারে ২১ রান তুলেছে সফরকারীরা। ওপেনার আওয়াইস ১৩ ও ফজল ৮ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ (১ম ইনিংস): ২৭৮/১০ (লিটন ১২৬, শান্ত ২৯; শেহজাদ ৪/৮১, আব্বাস ৩/৪৫)]
পাকিস্তান (১ম ইনিংস): ২১/০ (আওয়াইস ১৩*, ফজল ৮*)।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬