স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের রেশ থেকে বাদ পড়েনি ফুটবল বিশ্বকাপও। নানা জল্পনার পর যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছে ইরান। সেখানও নিজ দেশে হামলার পর ঘুরে দাঁড়ানোর নজির দেখিয়েছে তারা। দুবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
ফিফা বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ইরান ও ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড মঙ্গলবার (১৬ জুন) মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। আক্রমণ-পাল্টা আক্রমণ ও শ্বাসরুদ্ধকর গতির ৯০ মিনিটের ম্যাচটি শেষ হয় ২-২ গোলের সমতায়।
ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায়। তবে প্রথম চমক দেখায় টুর্নামেন্টে সবচেয়ে কম র্যাংকিংধারী নিউজিল্যান্ড। ম্যাচের ৭ম মিনিটে ইরানকে স্তব্ধ করে দেন কিউই উইঙ্গার এলিজাহ জাস্ট। তাঁর দুর্দান্ত ফিনিশিংয়ে লিড নেয় নিউজিল্যান্ড।
গোল শোধ করতে মরিয়া ইরান এরপর ক্রমাগত আক্রমণ শানাতে থাকে নিউজিল্যান্ডের রক্ষণভাগে। ম্যাচের ৩২তম মিনিটে মেলে সফলতা। ইরানের অভিজ্ঞ ডিফেন্ডার রামিন রেজাইয়ান ডান পায়ের জোরালো শটে নিউজিল্যান্ডের জালে বল পাঠিয়ে দলকে ১-১ সমতায় ফেরান তিনি।
প্রথমার্ধের বাকি সময়ে আর কেউ গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় ফের লক্ষ্যভেদ করেন সেই এলিজাহ জাস্ট। ইরানের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। তবে হাল ছাড়েনি ইরান। পিছিয়ে পড়ার মাত্র ৯ মিনিট পর ইরানের ত্রাণকর্তা হিসেবে হয়ে আসেন মোহাম্মদ মোহেবি। দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি।
ম্যাচের বাকি সময়ে দুই কোচই বেশ কয়েকটি পরিবর্তন আনলেও জালের দেখা পায়নি কোনো দলই। শেষপর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড।
এদিকে, একই গ্রুপ অন্য দুই দল বেলজিয়াম ও মিশরও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬