স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছে প্রথম দিনের অনুশীলনে পিচ ও কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (৩ আগস্ট) দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় ডারউইনের ডিএক্সসি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরান ক্রিকেটাররা।
গত ৩১ জুলাই বাংলাদেশ দলের কোচিং স্টাফসহ ১৬ সদস্যের প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়। ডারউইনে প্রথম দিনের অনুশীলনে ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম ও অমিত হাসানদের। নেটে বাংলাদেশি পেসারদের পাশাপাশি স্থানীয় নেট বোলারদের পেস-বাউন্সও সামলেছেন তাঁরা।
জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটসম্যানদের জন্য বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই প্রথম দিন থেকেই পেস, বাউন্স ও সিম মুভমেন্টের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছে দল।
ব্যাটারদের পাশাপাশি বাংলাদেশের পেসাররাও কন্ডিশন মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছেন। লাইন-লেংথ ঠিক রাখার পাশাপাশি সুইং ও সিম মুভমেন্টে বাড়তি নজর দিতে দেখা গেছে তাদের।
অনুশীলনের ফাঁকে সফর ও প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্পিনার তাইজুল ইসলাম। ভ্রমণ নিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আসার পথে আমরা লম্বা ট্রানজিট পেয়েছিলাম, যা ভ্রমণক্লান্তি দূর করতে সাহায্য করেছে।’
ডারউইনের সুযোগ-সুবিধা নিয়ে এই বাঁহাতি স্পিনার বলেন, ‘আমরা এখানে যে ধরনের সুবিধা পাচ্ছি, তা অবশ্যই আশাব্যঞ্জক। প্রথম দিনের অনুশীলনে পিচ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দল হিসেবে সব ধরনের কাজ করতে পেরেছি। ফলে অনুশীলন ভালো হয়েছে।’
আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে ৬ থেকে ৮ আগস্ট ডিএক্সসি এরিনায় অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

.png)

সার্বিয়ার পোজারেভাচ শহরে আয়োজিত ‘রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস’ দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
৮ ঘণ্টা আগে
লিওনেল মেসির বাবা জর্জ মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। আর্জেন্টিনা ও স্পেনের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রোজারিওতে মারা যান তিনি।
১৩ ঘণ্টা আগে
১৯৮৭ সাল বাংলাদেশের দাবার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা একটি বছর। সে বছরই মাত্র ২১ বছর বয়সে নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার হন। তাঁর হাত ধরে বিশ্বদাবার মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর আরও চারজন বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার হয়েছেন, কিন্তু ২০০৮ সালে এনামুল হোসেন রাজীবের পর সেই তালিকায় আর
১৫ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উড এফসিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ২০২৬-২৭ মৌসুম এই ক্লাবেই খেলবেন তিনি।
১৬ ঘণ্টা আগে