স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘিরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়েছে। সম্ভাব্য আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কোনো নথি বা তথ্য নষ্ট না করতে ফিফার শীর্ষ কর্মকর্তাদের কড়া সতর্কবার্তা দিয়েছে উয়েফা।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের হাতে আসা এক চিঠিতে দেখা গেছে, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে বিশ্বকাপের ২০ শতাংশ বাণিজ্যিক স্বত্ব বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে সম্ভাব্য আইনি লড়াই, সালিস এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা। এ কারণে এ-সংক্রান্ত সব নথি, ই-মেইল ও যোগাযোগের তথ্য অবিকৃত অবস্থায় সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পর কোনো তথ্য গোপন, মুছে ফেলা বা পরিবর্তন করা হলে তা সম্ভাব্য আইনি প্রক্রিয়ায় প্রমাণ নষ্টের শামিল হিসেবে বিবেচিত হতে পারে।
এই সতর্কবার্তা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ সংস্থাটির গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার, মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম, প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোর, সম্ভাব্য বিনিয়োগকারী জশুয়া কুশনার এবং ওপেন ইকোনমিকসের সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইনফান্তিনো। সে সময় উয়েফার ৫৫ সদস্যদেশের মধ্যে ৫২টির সমর্থন তাঁর পক্ষে ছিল বলে ধারণা করা হচ্ছিল। ব্যতিক্রম ছিল জার্মানি, রোমানিয়া ও নরওয়ে।
তবে এফএফই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। একের পর এক ইউরোপীয় দেশ ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি অনাস্থা জানাচ্ছে। উয়েফার সদস্যদেশগুলোর এই অবস্থানকে বর্তমান সভাপতির ওপর পদত্যাগের চাপ আরও জোরালো হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে কাতার, কুয়েত, শ্রীলঙ্কাসহ এশিয়ার কয়েকটি দেশ এখনো ইনফান্তিনোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। তবে ইউরোপের লক্ষ্য, আগামী নির্বাচনের আগে গ্রহণযোগ্য একজন বিকল্প প্রার্থী দাঁড় করিয়ে ইনফান্তিনোকে পদ ছাড়তে বাধ্য করা।
এদিকে ইনফান্তিনোর বিরুদ্ধে আবারও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য ইনফান্তিনো সঠিক ব্যক্তি বলে আমি মনে করি না। তাঁর প্রস্তাব বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আবেগ ও খেলাটির মূল চেতনার পরিপন্থি ছিল। এত বড় ঘটনার পর ফিফার বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’

.png)

ফুটবল সম্রাট পেলের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশের শমিত সোম। চলতি ইউএসএল লিগ ওয়ানের বাকি মৌসুমের জন্য শমিতকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক কসমস।
২ মিনিট আগে
দীর্ঘ ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হলেও সেটা নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। বরং নাহিদ রানার অনুপস্থিতি তাঁকে ভাবাচ্ছে।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার চেনা সেই ভয়ংকর পেস ত্রয়ী । অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—তিনজনই আছেন অস্ট্রেলিয়ার একাদশে, তাঁদের সঙ্গে আছেন স্পিনার নাথান লায়ন।
৯ ঘণ্টা আগে
কখনো ম্যাচের ফল দুই দলের জয়-পরাজয় ছাপিয়ে বদলে দেয় অন্য কোন দলের ভাগ্য। গতকাল (১০ আগস্ট) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে তাই হয়েছে। আইরিশদের হারিয়ে আফগানরা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে।
১১ আগস্ট ২০২৬