স্পোর্টস ডেস্ক

টানা ৬৪ বছর ধরে ১৭টি ফুটবল বিশ্বকাপ কাভার করে রেকর্ড গড়েছেন ৮৮ বছর বয়সী জার্মান ক্রীড়া সাংবাদিক হার্টমুট শ্যারজার। এই গৌরবময় যাত্রাকে সম্মান জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
শুক্রবার (২৬ জুন) নিউ জার্সি স্টেডিয়ামে জার্মানি বনাম ইকুয়েডর ম্যাচের আগে শ্যারজারকে ‘মিনি ফিফা বিশ্বকাপ ট্রফি’ উপহার দেয় সংস্থাটি। মাঠের তারকাদের বাইরে একজন সাংবাদিককে এমন সম্মাননা দেওয়ায় বিশ্বজুড়ে ক্রীড়া সাংবাদিকদের প্রশংসা কুড়িয়েছে ফিফা।
১৯৩৮ সালে জন্মগ্রহণ করা এই প্রবীণ সাংবাদিক ১৯৬২ সালের চিলি বিশ্বকাপ থেকে যাত্রা শুরু করেছিলেন। ইতালির ক্রীড়াভিত্তিক জার্নাল ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে শ্যারজার জানান, বয়সের কারণে তার মনে হয়েছিল ২০১৮ বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ কাভার। কিন্তু মনের জোরে পরের বিশ্বকাপগুলোর প্রেস বক্সেও জায়গা করে নিয়েছেন তিনি।
পেশাগত জীবনে নিজ দেশ জার্মানিকে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখেছেন। কর্মজীবনের অভিজ্ঞতা থেকে শ্যারজার জানান, তাঁর দেখা সেরা দুটি বিশ্বকাপ হলো ১৯৭৪-এর ঘরের মাঠ জার্মানি এবং ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ। অন্যদিকে, লজিস্টিক ও যাতায়াত ব্যবস্থাপনার দিক থেকে তাঁর কাছে সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল ২০০২ সালের জাপান ও কোরিয়ার আসর।
পেলে ও ম্যারাডোনা থেকে শুরু করে হালের লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—সকল ফুটবল কিংবদন্তির খেলা প্রেস বক্সে বসে সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে শ্যারজারের। তার মতে, পেলেই সর্বকালের সেরা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬