স্ট্রিম প্রতিবেদক

ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ থেকে অনেক তারকা খেলোয়াড় বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড়দের ক্রিকেট ম্যাচে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।
হামজা চৌধুরী বলেন, ‘আমি এখানে ক্ষুদে খেলোয়াড়দের দেখে অনেক খুশি। আশা করি এখান থেকে অনেক স্টার খেলোয়াড় আসবে। এমনকি আমার এবং প্রতিমন্ত্রীর থেকেও বড় খেলোয়াড় আসবে।’
আমিনুল হক বলেন, হামজা চৌধুরীর মতো খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলছে, এটি বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। এ সময় তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে আসায় হামজা চৌধুরীকে ধন্যবাদ জানান।
শনিবার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেন। এর মধ্যে ৬৪ জেলায় ক্রিকেট, ফুটবল, দাবাসহ বিভিন্ন স্পোর্টসের প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু হয়েছে।

.png)

নতুন মৌসুম ঘরের মাঠে প্রথম ম্যাচেও জয়ের ধারাবাহিকতা রাখল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিক আর ভিনিসিয়ুসের গোল ও অ্যাসিস্টে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল।
৪ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আশিয়ান কাপ-২০২৬’ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষিত এ দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পাননি হামজা-সমিতদের মতো ফুটবলাররা। বিদেশ
২৬ আগস্ট ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ইভেন্টের ওপর বই লেখা হয়েছে এবং আগামী বছর থেকেই তা স্কুলে চালু করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে এ বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
২৫ আগস্ট ২০২৬
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও রানার্সআপ ম্যানচেস্টার সিটি। তবে দুই দলের জয়ের গল্পটা একেবারেই আলাদা। আর্সেনাল পেয়েছে দাপুটে জয়, আর সিটিকে জিততে হয়েছে শেষ মুহূর্তের নাটকীয়তায়। একই সঙ্গে প্রথম সপ্তাহে ধাক্কা খেয়েছে অনেকগুলো বড় ক্লাব।
২৪ আগস্ট ২০২৬