স্ট্রিম প্রতিবেদক

থ্রি-লায়ন্সরা দু’বার এগিয়ে গেলেও সমতায় ফিরেছে ক্রোয়েটরা। প্রথমার্ধ শেষে স্কোরবোর্ড তখন ২-২। মাঠে ইংল্যান্ডের আধিপত্য কিন্তু খেলোয়াড়দের ভেতর চাপ আর হতাশা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে অদৃশ্য এক বোঝা কাঁধে নিয়েই যেন ড্রেসিংরুমে ফিরেছিল ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে সেই মুহূর্তে ইংল্যান্ড দলের ভরসা হয়ে দাঁড়িয়েছেন কোচ টমাস টুখেল। বিরতির ১৫ মিনিটে তিনি বদলে দেন খেলোয়াড়দের মানসিকতা। কোনো কৌশলের জটিল ব্যাখ্যা নয়, শুধু চাপমুক্ত হয়ে মাঠে নিজেদের সামর্থ্য দেখানোর বার্তা দিয়েছেন জার্মান কোচ। আর সেই বার্তাতেই দ্বিতীয়ার্ধে বদলে গেছে ডালাসের রাতের গল্প।
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। তবে ছয় গোলের এই রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের জয়ের নেপথ্যে ছিল টুখেলের সেই ‘মন্ত্র’। ম্যাচ শেষে অধিনায়ক হ্যারি কেইন জানান, বিরতিতে টুখেল বলেছিলেন, ‘তোমাদের পায়ে আটকে থাকা অদৃশ্য শিকল খুলে ফেলো। সবচেয়ে খারাপ কী হতে পারে? আমরা হারতে পারি। কিন্তু মাঠে গিয়ে বিশ্বকে দেখাও, তোমরা আসলে কী করতে পারো।’
টুখেলের এই বার্তায় জাদুকরী কাজ হয়েছে। দ্বিতীয়ার্ধে মাঠে দেখা মিলেছে এক আগ্রাসী ইংল্যান্ডের। ৪৭ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত গোলে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যাওয়ার পর আর পিছু ফিরতে হয়নি তাঁদের। শেষ দিকে বদলি নামা রাশফোর্ডের গোল জয়ের ব্যবধান বাড়িয়েছে। ইংল্যান্ড ম্যাচ জিতেছে ৪-২ ব্যবধানে।
জোড়া গোল ও এক অ্যাসিস্টে ম্যাচসেরা হওয়া কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে উঠে এলেন গ্যারি লিনেকারের পাশে। ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই গোলের পর বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা এখন ১০। সমান ১০ গোল নিয়ে লিনেকার ও কেইনই ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা।
কেইনের প্রথম গোলটিও ছিল নাটকীয়। ১২ মিনিটে পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ড। প্রথমবার শট ঠেকিয়ে দেন ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। কিন্তু ভিএআরে দেখা যায়, শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। পুনরায় পেনাল্টির সুযোগ পেয়ে এবার আর ভুল করেননি কেইন।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে (টাইব্রেকারের শুটআউট বাদে) পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন কেইনের। তাঁর গোল ৫টি, পেছনে ফেলেছেন লিওনেল মেসি, ইউসেবিও, রব রেনসেনব্রিঙ্ক ও গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।
এ ছাড়া ডেভিড বেকহ্যামের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে ২০১৮, ২০২২ ও ২০২৬- টানা তিন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬