স্ট্রিম ডেস্ক

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে চরম বিপাকে পড়েছে ইরান ফুটবল দল। একের পর এক কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশ জানিয়েছে।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘টুর্নামেন্টের অনেক আগেই আমরা প্রস্তুতি ম্যাচ ও ভ্রমণের সময়সূচি দিলেও, আয়োজকদের কাছ থেকে বারবার বাধার সম্মুখীন হচ্ছি। এ ধরনের বৈরিতা ও নিষেধাজ্ঞা আমাদের টেকনিক্যাল স্টাফদের (কর্মকর্তা ও কোচদের) পরিকল্পনা বাস্তবায়নে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।’
আগামী রবিবার (২১ জুন) লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিরুদ্ধে গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইরান। মেক্সিকোর টিজুয়ানায় বেস ক্যাম্পে থাকা ইরান দল খেলা শুরু হওয়ার অন্তত দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু মার্কিন প্রশাসন সেই অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে।
ফেডারেশনের মুখপাত্র বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় দুপুর ১২টায় খেলাটি অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের ওখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া এবং শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য আমরা দুই দিন আগে পৌঁছানোর অনুমতি চেয়েছিলাম। কিন্তু যৌক্তিক কারণ দর্শানোর পরও আমাদের সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।’
এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর কোনো প্রকার বিশ্রামের সুযোগ না দিয়ে, তড়িঘড়ি করে ইরানি খেলোয়াড়দের মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছিল।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি সিবিএস নিউজকে জানিয়েছেন, ‘ইরান দলকে ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেওয়া হয়েছে এবং ম্যাচ শেষ হওয়ার দিন রাতেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে ইরানের বাকি ম্যাচগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।’
চলমান যুদ্ধাবস্থা ও ভিসা সংক্রান্ত জটিলতার মাঝে এই ভ্রমণ হয়রানিকে ইরান দলের কোচ আমির গ্যালেনোই মানসিক ‘নির্যাতন’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করেছে বাংলাদেশ। ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৮ রান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৯৬ বলে ১৪৯ রান।
৯ মিনিট আগে
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার (২২ জুন) রাতে ডালাসে আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রিয়া। জে গ্রুপের ওই ম্যাচের আগে আবার সামনে এসেছে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে ফুটবলপ্রেমীদের বিতর্ক।
১ ঘণ্টা আগে
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর কিছুটা ব্যাকফুটে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শনিবার (২০ জুন) হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের কো-হোস্ট কানাডা নিজেদের ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে দর্শকদের একটি অবিস্মরণীয় ম্যাচ উপহার দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে।
৭ ঘণ্টা আগে