স্ট্রিম প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান নির্বাচক হাবিবুল বাশার এই ঘোষণা দেন।
দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে। বিপরীতে স্কোয়াডে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন পেস অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।
সফরকারীদের বিপক্ষে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি খেলবে। ভিডিও বার্তায় হাবিবুল বাশার জানান, তাঁরা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করছেন। বিগত পারফর্ম বিবেচনা ও ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে সাকলাইনকে দলে নেওয়া হয়েছে।
তিনি বলেন, অনেক দিন আমরা একজন পেস অলরাউন্ডারের সন্ধানে ছিলাম। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সাকলাইন দলের ভালো সম্পদ হতে পারেন।
হাবিবুল বাশার আরও বলেন, আমরা নতুন মুখ দেখতে চাচ্ছি টি-টোয়েন্টিতে। এই কারণে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফ্টেনেন্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে প্রথম এবং ২৯ এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও ম্যাচ হবে আগামী ২ মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
লিটন কুমার দাসের কাঁধে দায়িত্ব রয়েছে। সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসানকে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সাকলাইন। ইমার্জিং এশিয়া কাপ ও বিপিএলে নজর কাড়া ২৩ বছর বয়সী রিপন মন্ডল আবার সুযোগ পেয়েছেন ডেথ ওভারের চ্যালেঞ্জ সামলানোর জন্য।
প্রথম দুই ম্যাচের বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬