স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে স্পেন ও অস্ট্রিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে শুরু করলেও গ্রুপ পর্বে চিরচেনা ছন্দ দেখা যায়নি স্পেনকে। কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করার পর সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও, শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বেশ কষ্টার্জিত জয় পায় তারা।
২০২৩ সালের মার্চ থেকে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন। কিন্তু বিশ্বকাপে সেই ফর্মের প্রতিফলন দেখা যাচ্ছে না। তবে এই ম্যাচের আগে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে বলছেন, তাঁর দল সঠিক পথেই আছে। তিনি বলেন, ‘আমাদের দল নিয়ে সবারই প্রত্যাশা একটু বেশি। সেই প্রত্যাশায় যথাযথ সাড়া দেওয়া এবং ভালো পারফর্ম করাই আমাদের মূল কাজ।’
অন্যদিকে, দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা পেয়েছে অস্ট্রিয়া। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৪ পয়েন্ট এবং ৬ গোলে দলটির আক্রমণভাগের ফর্মের প্রমাণ পেয়েছে সবাই। তবে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সতর্ক অস্ট্রিয়ান শিবির। দলের কোচ রালফ রাংনিক বলেন, ‘স্পেনকে হারাতে হলে আমাদের আরেক ধাপ ভালো মানের ফুটবল খেলতে হবে।’
এই ম্যাচে অস্ট্রিয়ার প্রধান মাথাব্যথা স্পেনের রাইট উইঙ্গার লামিনে ইয়ামাল। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে দলে ফেরা ইয়ামালকে নিয়ে রাংনিক বলেন, ‘ওর খেলা ফুটবলপ্রেমীরা পছন্দ করে। তবে আমাদের প্রধান কাজ লামিনেকে বল জোগান দিতে না দেওয়া এবং ড্রিবলিং করার সুযোগ সীমিত করা।’
অতীত পরিসংখ্যানে অস্ট্রিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে স্পেন। দুই দলের শেষ পাঁচ লড়াইয়ের ৪টিতেই জিতেছে স্পেন, অন্য ম্যাচটি হয়েছে ড্র। তবে বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখায় ১৯৭৮ সালের আসরে ২-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রিয়া।
সুপারকম্পিউটারের প্রেডিকশন অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৭০ দশমিক ৬ শতাংশ। বিপরীতে অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ২ শতাংশ।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। শুক্রবার (৩ জুলাই) ভোরে কানাডার টরন্টো স্টেডিয়ামের এই ম্যাচেই ঠিক হবে ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ কার বিশ্বকাপ যাত্রা শেষ হচ্ছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগান গোলও করলেন, আবার লাল কার্ডও দেখলেন। তবু ১০ জনের দল নিয়েই বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।
৮ ঘণ্টা আগে
সিয়াটল স্টেডিয়ামে ম্যাচের ঘড়ি যখন ১২০ মিনিট ছুঁয়েছে, তখনও ২-২ গোলে সমতা। টাইব্রেকার অপেক্ষা করছে। কিন্তু ভাগ্য যেন বিরূপ হলো সেনেগালের ওপর। যোগ করা সময়ে ফাউলের অভিযোগ নিষ্পত্তিতে ভিএআরের সাহায্য নিলেন রেফারি। বাজল পেনাল্টির বাঁশি।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বিশ্বকাপে প্রথমে গোল হজম করেও ম্যাচ জিতেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। আগামী সোমবার (৬ জুলাই) শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।
৯ ঘণ্টা আগে