স্পোর্টস ডেস্ক

আগামী জুন মাসে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ। ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে কিছু তরুণ খেলোয়াড়দের।
অস্ট্রেলিয়ার স্টার্ক, ক্যামিন্সসহ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে ঘরোয়া লীগের পারফর্মার কুপার কনোলি, লিয়াম স্কট ও জোয়েল ডেভিসের মতো তরুণদের সামনে সুযোগ আসছে নিজেদের প্রমাণের। ওয়ানডে স্কোয়াডে বেন ডারশুইস ও তানভীর সাঙ্গাদের ওপর আস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আইপিএলের এবারের আসরের দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস ও অ্যাডাম জাম্পার মতো নিয়মিত পারফর্মাররা দুই সংস্করণেই থাকছেন বাংলাদেশের বিপক্ষে।
ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, আলেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনম্যান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনম্যান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।
জুন মাসে ঢাকায় ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই, এরপর চট্টগ্রামে টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
ওডিআই সিরিজের সময়সূচি:
প্রথম ওডিআই: ০৯ জুন
দ্বিতীয় ওডিআই: ১১ জুন
তৃতীয় ওডিআই: ১৪ জুন
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ১৭ জুন
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৯ জুন
তৃতীয় টি-টোয়েন্টি: ২১ জুন

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬