স্ট্রিম প্রতিবেদক

বিশ্বকাপ ইতিহাসের এক হাজারতম ম্যাচটি গোল উৎসব করে স্মরণীয় করে রাখল জাপান। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে নকআউটের আশাও বাঁচিয়ে রেখেছে এশিয়ার দেশটি। বিশ্বকাপে এশিয়ার দল হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছে।
১৯৩০ সালে উরুগুয়ে থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের এক হাজারতম ম্যাচে রোববার (২১ জুন) মুখোমুখি হয়েছিল ‘এফ’ গ্রুপের জাপান ও তিউনিসিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাপান।
ম্যাচের চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় জাপান। শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করলেও জাপানের শক্তিশালী মিডফিল্ডের সামনে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তিউনিসিয়া। ৩১তম মিনিটে জাপানের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। প্রথমার্ধে কয়েকটি প্রতি-আক্রমণের সুযোগ পেলেও জাপানি গোলরক্ষক জিওন সুজুকির দৃঢ়তায় গোলের দেখা পায়নি তিউনিসিয়া। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র অব্যাহত থাকে। গোলের সন্ধানে তিউনিসিয়া আক্রমণে ধার বাড়ালে পাল্টা আক্রমণে আরও ভয়ংকর হয়ে ওঠে জাপান। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় এবং দলীয় চতুর্থ গোল করে বড় জয় নিশ্চিত করেন উয়েদা। এতে বিশ্বকাপের এক ম্যাচে এশিয়ান কোনো দলের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়ে জাপান।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করা জাপান এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের নকআউটের লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে, এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬