স্ট্রিম ডেস্ক

এলেন, দেখলেন, জয় করলেন। আজ ম্যাচে লিওনেল মেসির খেলার বর্ণনা এভাবেও দেওয়া যায়।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই চেপে ধরে শক্তির বিচারে বহু পিছিয়ে থাকা জর্ডানকে। প্রথমার্ধেই দুটি গোল করে জয়ও প্রায় নিশ্চিত। কিন্তু গ্যালারির দর্শকরা তখনও অপেক্ষায়। কারণ, মেসি যে তখনও নামেননি।
তাদের অপেক্ষার পালা ফুরাতেই বোধহয় ৬০ মিনিটে কোচ স্কালোনি মাঠে নামালেন আর্জেন্টাইন সুপারস্টার মেসিকে। গ্যালারি জুড়ে দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে মাঠে প্রবেশ করলেন খুদে জাদুকর।
নামার মিনিট খানেকের মধ্যেই ঝলক দেখা গেল। বল পায়ে জর্ডান মিডফিল্ডের দুজনকে পরাস্ত করে বেরিয়ে গেলেন। এরপর ম্যাচের বাকি সময়জুড়েই দেখা মিলেছে ছন্দময় মেসির। ৭৯ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করলেন। দর্শকদের মেসির পায়ে বল দেখার অপেক্ষার পর, গোল দেখার অপেক্ষাও মিটল।
এই গোলের মাধ্যমে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে পুরুষ ফুটবলে টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার নজির ছিল ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ব্রাজিলের জাইরজিনহোর।
এদিকে, জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচই জিতল আর্জেন্টিনা। এতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ 'জে'র চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
নকআউট পর্বের কথা মাথায় রেখে শুরুর একাদশে ৯টি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্রামে ছিলেন মেসি, রদ্রিগো ডি পলসহ কয়েকজন নিয়মিত ফুটবলার। তবু শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা।
১৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন জিওভান্নি লো সেলসো। ৩১ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। এটি ছিল বিশ্বকাপে তাঁর প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয় জর্ডান। ৫৫ মিনিটে মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমান। এই গোলেই চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার জালে বল জড়ায় কোনো প্রতিপক্ষ।
জর্ডানের গোলের পর মাঠে নামেন মেসি। ৭৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকে নিজের চেনা ভঙ্গিতে দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে দেন।
আগের দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। জর্ডানকে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপপর্ব শেষ করল স্কালোনির দল। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে চলতি বিশ্বকাপে অভিষেক হওয়া দল কেপ ভার্দে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬