স্পোর্টস ডেস্ক

ওয়েবসাইট বিভ্রাটে বিনামূল্যে বিক্রি হওয়া বিশ্বকাপের ৬০টি টিকিট বাতিল ঘোষণা করেছে ফিফা। তবে আগামী সাত দিনের মধ্যে টাকা দিয়ে টিকিটগুলো পুনরায় নিশ্চিত করার সুযোগ রয়েছে।
গত ২১ মে ফিফার ওয়েবসাইটে পেমেন্ট প্রক্রিয়ায় যান্ত্রিক ত্রুটি বা ‘গ্লিচ’ দেখা দিয়েছিল। ফলে চার্জ ছাড়াই ৬০ জনের টিকিট ইস্যু হয়ে যায়।
যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, ওই আসনগুলো সংরক্ষিত রাখা আছে এবং আগামী ৭ দিনের মধ্যে মূল্য পরিশোধ করে গ্রাহকরা টিকিটগুলো নিশ্চিত করতে পারবেন। নয়তো বুকিং স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ক্রীড়া গণমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন মতে, এই টিকিট বিভ্রাট এমন এক সময় হলো যখন বিশ্বকাপের টিকিট প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। এমনকি টিকিট বিক্রির ক্ষেত্রে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করা হয়েছে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা ইতোমধ্যেই যৌথ তদন্ত শুরু করেছেন।
গত ফেব্রুয়ারি মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপের ১০৪ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। অথচ মে মাসে কীভাবে নতুন করে টিকিট বিক্রি হলো এবং ওয়েবসাইটে ত্রুটি দেখা দিল, তা নিয়ে খোদ তদন্তকারীরাও বিস্মিত হয়েছেন।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬