স্ট্রিম প্রতিবেদক

ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য জাতীয় পুরুষ ফুটবল দলের ৩০ সদস্যর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৫ জুন এই ম্যাচ হবে।
সোমবার (২৫ মে) বাফুফের ঘোষণা করা এই স্কোয়াডে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী ছাড়াও কানাডিয়ান প্রবাসী মিডফিল্ডার সামিত সোমকে রাখা হয়েছে। পারিবারিক কারণে স্কোয়াডে থাকছেন না আক্রমণভাগের খেলোয়াড় মোহাম্মাদ রাকিব।
গোলপোস্টে মিতুল মারমার ওপর আস্থা রাখা হয়েছে। অভিজ্ঞ আনিসুর রহমান জিকোকে দীর্ঘ সময় পর স্কোয়াডে রাখা হয়েছে, আর তৃতীয় গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন মো. সুজন হোসেন।
রক্ষণভাগে তারিক কাজী, তপু বর্মণ এবং বিশ্বনাথ ঘোষের মতো অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি ডাক পেয়েছেন তরুণ ও নতুন বেশ কয়েকজন মুখ। এর মধ্যে জায়ান আহমেদ ও মো. আব্দুল্লাহ ওমরের অন্তর্ভুক্তি রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে।
মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার পাশাপাশি তরুণ তুর্কি শেখ মোরসালিন দলের মূল চালিকাশক্তি হিসেবে থাকছেন। এ ছাড়া থাকছেন সৈয়দ কাজেম কিরমানী শাহ্।
আক্রমণভাগে ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিমদের ওপর গোল করার মূল দায়িত্ব থাকবে। তরুণদের মধ্যে সুযোগ পেয়েছেন মেরাজুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন এবং মো. মিনহাজুল করিম স্বাধীনের মতো প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ডরা।
এক নজরে বাংলাদেশের স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান জিকো।
রক্ষণভাগ : তারিক কাজী, তপু বর্মণ, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মো. রহমত মিয়া, মো. আব্দুল্লাহ ওমর, মো. সাকিল হোসেন, মো. ঈসা ফয়সাল, এসএম মঞ্জুরুল রহমান।
মাঝমাঠ : জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, শেখ মোরসালিন, মো. রফিকুল ইসলাম, সৈয়দ কাজেম কিরমানী শাহ্।
আক্রমণভাগ : ফাহেমেদুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মেরাজুল ইসলাম, মো. মিনহাজুল করিম স্বাধীন।
বাফুফে সূত্রে জানা গেছে, সান মারিনোকে মোকাবিলার জন্য আজ থেকেই থেকেই দলের আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু হতে যাচ্ছে।

.png)

নতুন মৌসুম ঘরের মাঠে প্রথম ম্যাচেও জয়ের ধারাবাহিকতা রাখল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিক আর ভিনিসিয়ুসের গোল ও অ্যাসিস্টে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল।
৪ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফিফা আশিয়ান কাপ-২০২৬’ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ থমাস ডুলির অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষিত এ দলের প্রস্তুতি ক্যাম্পে ডাক পাননি হামজা-সমিতদের মতো ফুটবলাররা। বিদেশ
২৬ আগস্ট ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ইভেন্টের ওপর বই লেখা হয়েছে এবং আগামী বছর থেকেই তা স্কুলে চালু করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে এ বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
২৫ আগস্ট ২০২৬
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ও রানার্সআপ ম্যানচেস্টার সিটি। তবে দুই দলের জয়ের গল্পটা একেবারেই আলাদা। আর্সেনাল পেয়েছে দাপুটে জয়, আর সিটিকে জিততে হয়েছে শেষ মুহূর্তের নাটকীয়তায়। একই সঙ্গে প্রথম সপ্তাহে ধাক্কা খেয়েছে অনেকগুলো বড় ক্লাব।
২৪ আগস্ট ২০২৬