স্ট্রিম প্রতিবেদক

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলের তালিকায় প্রথমেই থাকবে ব্রাজিলের নাম। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামার আগে বেশির ভাগ প্রতিপক্ষই চাপে থাকে। তবে একটি দল আছে, যাদের বিপক্ষে ইতিহাসে কখনোই জয়ের দেখা পায়নি সেলেসাওরা।
দলটির নাম নরওয়ে। চলতি বিশ্বকাপের শেষ ষোলোয় সেই নরওয়ের মুখোমুখিই হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল।
রাউন্ড অব ৩২-এ আজকের (১ জুলাই) ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। আগামী ৬ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে তারা।
তবে ম্যাচের আগের পরিসংখ্যান ব্রাজিলের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত চারবার নরওয়ের মুখোমুখি হয়েছে দুই দেশ। এর মধ্যে দুটি ম্যাচে জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ, নরওয়েকে এখনও হারাতে পারেনি ব্রাজিল।
দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে। বেবেতোর গোলে এগিয়ে গিয়েও শেষ দিকে তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদালের গোলে ২-১ ব্যবধানে হারে ব্রাজিল। এরপর ২০০৬ সালে সবশেষ দেখায় ১-১ গোলে ড্র করে দুই দল। প্রায় দুই দশক পর আবারও আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা।
শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে আইভরি কোস্টের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে নরওয়েকে। প্রথমার্ধের ৩৯ মিনিটে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালোর গোলে সমতা ফেরায় আইভরি কোস্ট।
ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর আভাস মিললেও ৮৬ মিনিটে ব্যবধান গড়ে দেন আর্লিং হল্যান্ড। অস্কার ববের পাস থেকে সহজ ফিনিশে নরওয়েকে ২-১ গোলের জয় এনে দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে এটি হালান্ডের ৫৩তম ম্যাচে ৬০তম গোল। এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে কম ম্যাচে ৬০ গোলের রেকর্ডও গড়েছেন তিনি।
শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের আক্রমণভাগে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান মার্টিনেলি ও মাতেউস কুনিয়া। অন্যদিকে নরওয়ের ভরসা আর্লিং হল্যান্ড, মার্টিন ওডেগার্ড ও আন্তোনিও নুসা। ইতিহাস পক্ষে না থাকলেও নকআউটের লড়াইয়ে নরওয়ের অজেয় রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে মরিয়া থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬