স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দলের পেসার নাহিদ রানাকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আগের সিদ্ধান্ত পরিবর্তন করে রানাকে অনাপত্তিপত্র (এনওসি) প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নাহিদ রানার দল পেশওয়ার জালিমি প্রথম কোয়ালিফাইয়ারে দাপুটে জয় লাভ করে ফাইনালে যায়। আগামী ৩ মে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে রানার এনওসি নিয়ে কিছুটা সংশয় থাকলেও, তাঁকে পিএসএল খেলার জন্য সবুজ সংকেত প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে বিসিবি জানিয়েছে, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় কোনো আসরের ফাইনালে খেলা একজন ক্রিকেটারের ব্যক্তিগত ও পেশাদার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিবির মেডিকেল টিম এবং টিম ম্যানেজমেন্ট রানার ফিটনেস পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে যে ফাইনাল খেললে তার শারীরিক অবস্থার ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
আর পিএসএল ফাইনাল শেষ করেই নাহিদ রানা দেশে ফিরবেন। আগামী ৮ মে থেকে ঢাকার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। বোর্ড নিশ্চিত করেছে, নাহিদ রানা যথাসময়ে জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন এবং প্রথম টেস্টের জন্য সিলেকনের জন্য প্রস্তুত থাকবেন।
এর আগে পেশাওয়ারের কর্ণধার জাভেদ আফ্রিদি তার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে বিসিবির বোর্ড সভাপতিকে ধন্যবাদ জানান।
এর আগে বিসিবি থেকে প্রকাশিত ২৩ এপ্রিলের বিজ্ঞাপ্তিতে জাননো হয়েছিল নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান পিএসএলের পরবর্তী ম্যাচগুলার জন্য এভেইলএবেল থাকবেন না।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬