স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের ১৪০ রানের জবাবে দিনশেষে ১ উইকেটে ১৩৬ রান তুলে চালকের আসনে রয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ের পেসারদের বাউন্স ও গতির মুখে মাত্র ১৪০ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। জিম্বাবুয়ের পক্ষে নিয়াহুরি ৬৪ রানে নেন ৪ উইকেট।
জবাবে প্রথম ইনিংসে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। দুই ওপেনার বেন কারান ও ইনোসেন্ট কায়ার নৈপুণ্যে মাত্র ১১ ওভারেই স্কোর বোর্ডে ৫০ রান তুলে স্বাগতিকেরা। একপর্যায়ে মনে হচ্ছিল জিম্বাবুয়ে বিনা উইকেটে বাংলাদেশের ১৪০ রান টপকে যাবে।
দলীয় ৮৯ রানের মাথায় প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে বেন কারান করেন ৪২ রান। অন্য প্রান্তে ইনোসেন্ট কায়া ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নেন।
অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে নিয়ে দিনের বাকি সময়টা অনায়াসেই পার করে দেন কায়া। প্রথম দিন শেষে বাংলাদেশের চেয়ে ৪ রানে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে, হাতে রয়েছে ৯ উইকেট।
বাংলাদেশ (১ম ইনিংস): ১৪০/১০ (মুমিনুল ৬০, সাদমান ২০; নিয়াহুরি ৪/৬৪)
জিম্বাবুয়ে (১ম ইনিংস): ১৩৬/১ (ইনোসেন্ট কায়া ৭৬*, কারান ৪২; খালেদ ১/৩৩)

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬