স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চ যেমন আনন্দের, তেমনি অনেক সময় নির্মম বাস্তবতারও। দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে অবধারিতভাবেই সবার আগে কাঠগড়ায় দাঁড়াতে হয় ডাগআউটের মাস্টারমাইন্ডদের।
এবারের আসরের লড়াই এখনো শেষ না হলেও এরই মধ্যে বিদায় নিতে হয়েছে আটজন কোচকে। চাকরি হারানো, পদত্যাগ কিংবা চুক্তির মেয়াদ শেষ হওয়া—সব মিলিয়ে এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন জার্মানির জুলিয়ান নাগেলসম্যান। নকআউটে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায়ের পর গত শুক্রবার তিনি ইস্তফা দেন।
বিশ্বকাপে ব্যর্থতায় কোচদের বিদায়ের প্রথম ধাক্কা লেগেছিল তিউনিসিয়া শিবিরে। গ্রুপ পর্বে সুইডেনের কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পরপরই ফরাসি কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করে দেশটির ফুটবল ফেডারেশন। পরে তিউনিসিয়ার ডাগআউটে হার্ভে রেনার্ড দায়িত্ব নিলেও দলের ভাগ্য ফেরেনি।
অন্যদিকে, সাউথ আফ্রিকার কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। এবারের আসরের অন্যতম ডার্ক হর্স ধরা হয়েছিল এই দলটিকে। এমন বিদায়ে দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে ‘অযোগ্য’ তকমা পেতে হয় কোচ হং মিউং-বোকে। এরপরেই পদত্যাগপত্র জমা দেন।
অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে কোনো ম্যাচ না জিততে পারার ব্যর্থতা কাঁধে নিয়েই চেক প্রজাতন্ত্রের কোচের পদ ছাড়েন মিরোস্লাভ কুবেক।
হতাশাজনক বিদায়ের তালিকায় আরও রয়েছেন স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক এবং উরুগুয়ের মার্সেলো বিয়েলসা। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর স্কটল্যান্ডের ডাগআউট ছাড়েন স্টিভ ক্লার্ক। আর উরুগুয়ের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের পর ডাগআউটকে বিদায় জানান অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা।
নকআউট পর্বের প্রথম ধাপেই কোচের বিদায়ের সাক্ষী হয়েছে নেদারল্যান্ডস ও ইকুয়েডরও। পেনাল্টি শুটআউটে হারের পরপরই ডাচদের কোচের পদ থেকে সরে দাঁড়ান রোনাল্ড কোম্যান। আর মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে ইকুয়েডরের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর কোচ সেবাস্তিয়ান বেকাসেসে জানান, তিনি তাঁর চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
১৭ আগস্ট ২০২৬
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬