স্ট্রিম প্রতিবেদক

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে আজ ডালাসে মুখোমুখি হচ্ছে স্পেন ও পর্তুগাল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। তবে আজকের ম্যাচটিই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ হোক, তা চান না পর্তুগাল অধিনায়ক।
রোনালদো বলেন, 'যতটা সম্ভব আমরা ম্যাচটি উপভোগ করব। এটিই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তবে আশা করি, আজকের ম্যাচটিই আমার শেষ ম্যাচ হবে না।'
তাই বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবং অধিনায়ক রোনালদোর শেষ বিশ্বকাপের যাত্রা আরও দীর্ঘ করতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন ভিতিনহা, জোয়াও নেভেস ও ব্রুনো ফের্নান্দেজরা। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে ১৮ বছরের লামিনে ইয়ামাল। দুই প্রজন্মের এই লড়াইয়ে বিদায় নেবে চলতি বিশ্বকাপের শিরোপাপ্রত্যাশী একটি দল।
পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মের বিচারে কোচ লুইস দে লা ফুয়েন্তের স্পেনই এগিয়ে। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে স্প্যানিশরা। ইউরোপীয় দলগুলোর মধ্যে এর চেয়ে বেশি টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল শুধু ইতালি।
অন্যদিকে শেষ ষোলোতে উঠতে বেশ লড়াই করতে হয়েছে পর্তুগালকে। গ্রুপ পর্বে ডিআর কঙ্গো ও কলম্বিয়ার সঙ্গে ড্র করার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ভিএআরের নাটকীয়তায় জয় নিয়ে নকআউট নিশ্চিত করে রবার্তো মার্তিনেজের দল। স্পেনের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে পর্তুগালের অতীত রেকর্ডও খুব একটা সুখকর নয়। প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বশেষ ১২ বারের দেখায় তারা জিতেছে মাত্র একবার ২০০৪ সালের ইউরোতে। তবে ২০২৫ সালের জুনে উয়েফা নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারানোর স্মৃতি আত্মবিশ্বাস জোগাচ্ছে পর্তুগিজদের।
ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় আছেন রোনালদো। ৪১ বছর বয়সেও প্রতিটি ম্যাচে ৯০ মিনিট খেলছেন তিনি। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পর ৮১ মিনিটে তাঁকে তুলে নেওয়ার সময় তাঁর চেহারায় স্পষ্ট ছিল হতাশা।
এখন প্রশ্ন হচ্ছে, স্পেনের শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে মার্তিনেজ কি গত ম্যাচের জয়সূচক গোলদাতা গঞ্জালো রামোসকেই স্টার্ট করাবেন, নাকি ভরসা রাখবেন অধিনায়ক রোনালদোর ওপরই? ২০২২ বিশ্বকাপেও শেষ ষোলোতে সাবেক কোচ ফার্নান্দো সান্তোস রোনালদোকে বেঞ্চে রেখে রামোসকে খেলিয়েছিলেন। সেদিন হ্যাটট্রিক করেছিলেন রামোস। তবে এবার বড় মঞ্চে শুরুর একাদশে রোনালদোকেই দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্পেনের জন্য স্বস্তির খবর, পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন লামিনে ইয়ামাল। এপ্রিলে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল। গ্রুপ পর্বে মাত্র ১৪১ মিনিট খেললেও অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে ফিরে ম্যাচসেরা হন তিনি। বাম প্রান্তে তাঁর গতি ও ড্রিবলিং পর্তুগালের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে।
ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, তাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তরুণ এই স্প্যানিশকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ার গড়তে হলে সমালোচনায় ভেঙে পড়া যাবে না। সব সমালোচনা ভালো উদ্দেশ্যে হয় না। তাই নেতিবাচক মন্তব্য নয়, ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা ও সমর্থকদের সমর্থনকেই শক্তি হিসেবে নিতে হবে।’
ম্যাচটির ভাগ্য অনেকটাই নির্ধারণ হতে পারে মাঝমাঠের লড়াইয়ে। স্পেনের রদ্রি, পেদ্রি ও দানি ওলমোর বিপরীতে পর্তুগালের জোয়াও নাভাস, ভিতিনহা ও ব্রুনো ফার্নান্দেজ। দুই দলই বলের দখল ধরে রাখতে পছন্দ করে। তাই মাঝমাঠে যে দল আধিপত্য বিস্তার করতে পারবে, তারাই কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকবে।
পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় সম্ভাব্য 'মেসি বনাম রোনালদো' দ্বৈরথের পথও কঠিন হয়ে গেছে। শেষ ষোলোর এই ম্যাচে স্পেন অথবা পর্তুগালের মধ্যে এক দলের বিশ্বকাপ শেষ হবে। জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।
সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৯ দশমিক ২ শতাংশ। পর্তুগালের সম্ভাবনা ২৫ দশমিক ৬ শতাংশ।

.png)

ক্যাম্প ন্যুতে আল আহলির প্রতিরোধ ভেঙে গাম্পার ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিশরের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে প্রাক্-মৌসুমের গুরুত্বপূর্ণ এই শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।
৪ ঘণ্টা আগে
সম্প্রতি খেলার সময় আচমকা অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। চার দিনের ব্যবধানে দুবার মাঠে ঢলে পড়েন তিনি।
১৯ আগস্ট ২০২৬
ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের শিরোপার জয়ের পথে দারুণ এক জয় পেয়েছে বোরহ্যাম উড। আর সে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান বিন ওয়াহিদ।
১৯ আগস্ট ২০২৬
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১৮ আগস্ট ২০২৬