স্পোর্টস ডেস্ক

ন্যাশনাল লিগ কাপের শিরোপার জয়ের পথে দারুণ এক জয় পেয়েছে বোরহ্যাম উড। আর সে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান বিন ওয়াহিদ। বোরহ্যাম উডের মূল একাদশে প্রথমবার সুযোগ পেয়ে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। তাঁর দল লিডস ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলকে হারিয়েছে ৫–২ গোলে।
ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দেওয়া ফারহান শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। বল পায়ে তাঁর গতি, ড্রিবলিং ও বুদ্ধিদীপ্ত পাসিংয়ে চাপে পড়ে লিডসের রক্ষণ। আক্রমণের পাশাপাশি বল হারানোর পর তা পুনরুদ্ধারেও লড়াকু মানসিকতার পরিচয় দেন এই তরুণ।
ম্যাচের ৪১ মিনিটে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। তাঁর গোলে বোরহ্যাম উড ৩–০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফারহানের নিখুঁত পাস থেকে তারিন আলারাকিয়া বাঁকানো শটে দলের চতুর্থ গোল করেন।
ম্যাচের ৮২ মিনিটে ফারহানের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন লিডসের গোলরক্ষক কুক। কিছুক্ষণ পর বাঁকানো শটে আবারও গোলের সুযোগ তৈরি করেন ফারহান। তবে তাঁর শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে গোল পাওয়া হয়নি।
ফারহানের পারফরম্যান্সের প্রশংসা করেছে বোরহ্যাম উডও। ক্লাবটির ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথমবারের মতো মূল একাদশে সুযোগ পেয়েই ফারহান সবার নজর কেড়েছেন। বল পায়ে তাঁর বুদ্ধিদীপ্ত ছোট পাসগুলোও ছিল উপভোগ্য।
ম্যাচ শেষে বোরহ্যাম উডের কোচ লুক গ্যারাডও ফারহানের প্রশংসা করেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফারহান আগামী শনিবার ফরেস্ট গ্রিন রোভার্সের বিপক্ষে মাঠে নামবেন।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
২০ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
১৭ আগস্ট ২০২৬
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬