স্পোর্টস ডেস্ক

ক্যাম্প ন্যুতে আল আহলির প্রতিরোধ ভেঙে গাম্পার ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিশরের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে প্রাক্-মৌসুমের গুরুত্বপূর্ণ এই শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ফারমিন লোপেজ ও রাফিনহার একাধিক আক্রমণে চাপের মুখে পড়ে আল আহলির রক্ষণ। এরই ধারাবাহিকতায় ২৯ মিনিটে এগিয়ে যায় কাতালানরা।
রাফিনহার বাড়ানো বল থেকে আলেহান্দ্রো বালদের ক্রসে গোল করেন হামজা আবদেলকারিম। বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান এই মিশরীয় ফরোয়ার্ড। প্রাক্-মৌসুমে বার্সার হয়ে এটি তাঁর চতুর্থ গোল। গোলের পর সাবেক ক্লাব আল আহলির প্রতি সম্মান জানিয়ে উদ্যাপন করেননি তিনি।
প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান ২-০ করেন রাফিনহা। ফলে বিরতিতে দুই গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে একসঙ্গে ছয়টি পরিবর্তন আনেন বার্সা কোচ হানসি ফ্লিক। মাঠে নামেন দানি ওলমো ও অ্যান্থনি গর্ডনরা। পরিবর্তিত একাদশের মধ্যেই ৫১ মিনিটে ব্যবধান কমায় আল আহলি। কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত নিয়ন্ত্রণে বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন জিজো।
শেষ দিকে ম্যাচে উত্তেজনা আরও বাড়ে। গাবি, পেদ্রি, ভইৎসেখ শেজনি ও করিম আদেইমিরা মাঠে নামার পর বার্সেলোনার আক্রমণের ধার বাড়ে। ৮৯ মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। তবে অ্যান্থনি গর্ডনের নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন আল আহলির গোলরক্ষক মোহাম্মদ এল শেনাউই।
এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

.png)

সম্প্রতি খেলার সময় আচমকা অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। চার দিনের ব্যবধানে দুবার মাঠে ঢলে পড়েন তিনি।
১৯ আগস্ট ২০২৬
ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের শিরোপার জয়ের পথে দারুণ এক জয় পেয়েছে বোরহ্যাম উড। আর সে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান বিন ওয়াহিদ।
১৯ আগস্ট ২০২৬
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১৮ আগস্ট ২০২৬
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
১৭ আগস্ট ২০২৬