স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ে চূড়ান্ত হয়েছে আরও তিনটি দলের ভাগ্য। পোল্যান্ডকে হারিয়ে সুইডেন এবং ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র। অন্যদিকে আন্তঃমহাদেশীয় প্লে-অফে জামাইকাকে হারিয়ে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)।
স্টকহোমের স্ট্রবেরি অ্যারেনায় প্লে-অফ ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে সুইডেন। ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিক সুইডিশরা। তবে ৫৫ মিনিটে সুইডারস্কির গোলে সমতায় ফিরে পোল্যান্ড। ম্যাচের ভাগ্য যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ৮৮ মিনিটে ভিক্টর ইয়োরকায়েসের জয়সূচক গোলে উল্লাসে মেতে ওঠে সুইডেন। পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি পুরো ম্যাচ খেলেও জালের দেখা পাননি। ২০২৬ বিশ্বকাপে সুইডেন খেলবে ‘এফ’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়া।
এদিকে প্রাগে ডেনমার্কের বিপক্ষে নাটকীয় এক জয় পেয়েছে চেক প্রজাতন্ত্র। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়েও দুই দল একটি করে গোল করলে ম্যাচ ২-২ সমতায় শেষ হয়।
শেষ পর্যন্ত টাইব্রেকারে ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে চেক প্রজাতন্ত্র। ২০২৬ বিশ্বকাপে তারা ‘এ’ গ্রুপে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে।
আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জামাইকাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ডি আর কঙ্গো। মেক্সিকোর এস্তাদিও গুয়াদালাজারায় অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গড়ায় খেলা।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন। এই জয়ের ফলে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেল দেশটি।
ডিআর কঙ্গো মূল পর্বে পর্তুগাল, কলম্বিয়া এবং উজবেকিস্তানের গ্রুপে স্থান পেয়েছে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬