স্পোর্টস ডেস্ক

মাঠের লড়াইয়ে বেলজিয়ামকে গোলশূন্য সমতায় রুখে দিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে ইরান। ম্যাচ শেষে আজ সোমবার (২২ জুন) লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের সাজঘরে এক আবেগঘন চিঠি রেখে গেছে ইরানি ফুটবল দল। চিঠিতে তারা লিখেছে, ‘লস অ্যাঞ্জেলেসে আমরা এসেছিলাম গর্ব নিয়ে, লড়াই করেছি সম্মানের সঙ্গে এবং বিদায় নিচ্ছি মাথা উঁচু করে।’
লস অ্যাঞ্জেলেস ও প্রবাসী ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠিটি লিখেছে ‘টিম মেল্লি’ (ইরান জাতীয় ফুটবল দলের ডাকনাম)। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইরান ফুটবল ফেডারেশন থেকে প্রকাশিত চিঠিটি দ্রুত ছড়িয়ে পড়ে। চিঠিতে হাজার বছরের পারস্য সভ্যতার ঐতিহ্য উল্লেখ করে বলা হয়, ‘হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে ইরানের সভ্যতা চিরকাল ইরানে জীবিত ও অবিচল রয়েছে। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, লড়েছি সম্মানের সঙ্গে এবং বিদায় নিচ্ছি মাথা উঁচু করে, আত্মমর্যাদার সঙ্গে।’
আয়োজক শহরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠিতে আরও লেখা হয়, ‘লস অ্যাঞ্জেলেস, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ।’ যুক্তরাষ্ট্রের গ্যালারিতে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা হয়েছে, ‘নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে মোট ১৮০ মিনিট গ্যালারি থেকে যেসব ইরানি সমর্থক আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
চিঠির শেষ চরণে বিশ্বজুড়ে শান্তি ও সৌহার্দ্যের আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘আমরা আশা করি সব জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকুক।’ রাজনৈতিক টানাপোড়েনের কারণে নানা বিধিনিষেধ থাকায় তারা যুক্তরাষ্ট্রের মাটিতে অবস্থান করতে পারছে না। ম্যাচ শেষে আজ রাতেই তাদের ফিরে যেতে হয়েছে মেক্সিকোর টিজুয়ানা শিবিরের দিকে। দলের কোচ আমির ঘালিনোই এই ভ্রমণ জটিলতা ও প্রতিকূল পরিবেশ নিয়ে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন।
মাঠের বাইরের বৈরিতা ভুলে এক অদম্য ক্রীড়াশৈলী দেখাল ইরান, যা প্রশংসার দাবি রাখে। বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পথে ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ প্রাচীর হয়ে দাঁড়িয়ে সাতটি বল রক্ষা করে ম্যাচ সেরা নির্বাচিত হন। নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ২-২ ড্রয়ের পর বেলজিয়ামের বিপক্ষে ড্র করে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-র দ্বিতীয় স্থানে আছে ইরান।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬