স্পোর্টস ডেস্ক

ওপেনার বেন কারানের সেঞ্চুরি এবং ব্র্যাড ইভান্সের ঝড়ো ফিফটিতে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। বৃহস্পতিবার (৯ জুলাই) হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
শুরুটা ভালো করেছিল টাইগাররা। নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই ব্রায়ান বেনেটকে বোল্ড করে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে ইনোসেন্ট কায়াকে (৪) মিরাজের ক্যাচ বানিয়ে জিম্বাবুয়েকে আরও চাপে ফেলেন এই পেসার। এরপর পাওয়ার প্লের ৯তম ওভারে ক্রেইগ আরভিনকে বোল্ড করে সাজঘরে ফেরান পেসার নাহিদ রানা। দ্রুত ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে টেনে তোলার দায়িত্ব নেন বেন কারান ও ওয়েসলি মাধাভেরে। মাধাভেরে ব্যক্তিগত ১৫ রানে মিরাজের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ৩৪ রানের এই জুটি ভেঙে যায়।
এরপর সিকান্দার রাজাকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন ওপেনার কারান। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৬৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন।
বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভাঙেন মিরাজ; ৫৫ বলে ৩৩ রান করা রাজাকে মোসাদ্দেক হোসেনের ক্যাচে পরিণত করে নিজের দ্বিতীয় উইকেট নেন টাইগার দলপতি। এরপর ক্লাইভ মাডান্ডেকে (৪) নুরুলের গ্লাভসবন্দি করে জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেট তুলে নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৪৮ রানে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যখন আরেকবার অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায়, তখনই উইকেটে আসেন ব্র্যাড ইভান্স।
বেন কারান একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। কারানের সঙ্গী হয়ে শেষদিকে চার-ছয়ের ঝড় তোলেন লোয়ার অর্ডারের ব্র্যাড ইভান্স।
শেষ পর্যন্ত কারানের ১৩৫ বলে অপরাজিত ১১১ এবং ইভান্সের ৩৮ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়ে ২৪৭ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪৭ রানে ২ এবং মেহেদী হাসান মিরাজ ৩২ রানে ২ উইকেট নেন।
জিম্বাবুয়ে: ২৪৭/৬; কারান ১১১*, ইভান্স ৫৮*, তাসকিন ২/৪৭, মিরাজ ২/৩২

.png)

বাংলাদেশে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। তবে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে মাঠের অবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল।
৬ ঘণ্টা আগে
পর্তুগালের চতুর্থ বিভাগের দল রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। ম্যাচ শুরুর ১০ মিনিট পরেই হঠাৎই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের এই মিডফিল্ডার। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) প্রকাশিত হালনাগাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে টপকে প্রথমবার র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে টাইগাররা। ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও ডারউইনে ঐতিহাসিক জয়ে র্যাঙ্কিংয়ে এক লাফে তিন
১০ ঘণ্টা আগে
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম টেস্টে অনবদ্য পারফরম্যান্সে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। ডারউইনের ওই টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ৪২৬ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের চোখধাঁধানো সেঞ্চুরি, অধ
১০ ঘণ্টা আগে