২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিয়ে তারেক রহমানের মন্ত্রিসভা, কে কে আছেনপূর্ণ মন্ত্রীত্ব পেতে যাচ্ছেন এমন তালিকায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দীন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ ও আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
একাই শপথ নিলেন জোনায়েদ সাকিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের চতুর্থধাপে একা শপথ নিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি।
ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রিপরিষদে মীর শাহে আলমবগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন মন্ত্রিসভায় থাকছেন যে ২৫ জনতারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এমন ২৫ জনের নাম পেয়েছে স্ট্রিম। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সেই ১০ নম্বর জার্সি পরেই শপথ নিলেন হাসনাতসেই ১০ নম্বর জার্সি পরেই সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এই জার্সি পরেই তাঁকে জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যেত।
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজবিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ঢাকা-১৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ৷
নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরিফুল হক চৌধুরীবিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি সিলেট সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র ছিলেন।
বিরোধী দলের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই: মির্জা ফখরুলজামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের শপথ নেওয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব ও ঠাঁকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটি অত্যন্ত আনন্দের কথা। বিরোধীদলের সঙ্গে সংসদে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দের সঙ্গে কাজ করতে চাই।’
কে শপথ নেবেন সেটি তাঁদের ব্যক্তিগত ব্যাপার: আমীর খসরুজামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের শপথ না নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ আসনের এই সংসদ সদস্য বলেন, “শপথ নেওয়া বা না নেওয়া তাঁদের ব্যক্তিগত ব্যাপার।”
রংপুরে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়ি ভাঙচুররংপুরের পীরগঞ্জ উপজেলার হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষ ও গণভোটের সিলমারা ৬টি ব্যালট পেপার এবং ২টি সিল উদ্ধার করেছে পুলিশ।
শ্রম প্রতিমন্ত্রী হচ্ছেন নুর, জানালেন রাশেদ খাঁনগণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন।
মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী চাঁদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শপথ নিয়ে জটিলতায় ১১ দলীয় জোটসংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন কিনা, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
নতুন মন্ত্রিসভার শপথ আজ: প্রস্তুত ৪৭ গাড়ি ও চালকসচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৪৭টি গাড়ি ও চালককে প্রস্তুত রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরকারি পরিবহন পুল থেকে এসব গাড়ি এখানে আনা হয়।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বিএনপির এমপিরাবিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দলীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এসময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন, স্বরাষ্ট্রে সালাহউদ্দিনএকটি নতুন অধ্যায়ের শুরুর অপেক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী বিএনপি আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন সরকার। নতুন এই অধ্যায় শুরুর মুহূর্তের সব খবরাখবর পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।