স্ট্রিম সংবাদদাতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদলকে ঘিরে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশটি থেকে অনুপ্রবেশ ঠেকাতে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্তে টহল বাড়ানো হয়েছে। অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে।
যশোর বিজিবি জানিয়েছে, শার্শা ও চৌগাছা উপজেলা মিলিয়ে এখানে ১০২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বেনাপোল, শার্শার রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলট, গোগা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চলছে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদর দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনায় নজরদারি বাড়ানো হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি জানিয়েছে, চুয়াডাঙ্গার পাশাপাশি পাশের জেলা মেহেরপুরেও টহল জোরদার করা হয়েছে। এই দুই জেলায় মিলিয়ে ১১৩ কিলোমিটার সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে ১৪০ কিলোমিটার সীমান্ত পাহারায় রয়েছে বিজিবির তিনটি ব্যাটালিয়ন। বাহিনীর পক্ষে জানানো হয়েছে, ৪ মে পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশের পর থেকেই বিএসএফ যেন অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঠেলে পাঠাতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন বিজিবি সদস্যরা। স্থানীয়দেরও সতর্ক করা হয়েছে।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সদর দপ্তরের নির্দেশনার আলোকে জেলার পাঁচটি উপজেলার সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে তারা তৎপর রয়েছেন।

.png)

বাংলাদেশে এসে বিয়ের নামে প্রতারণার শিকার না হতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে চীনা দূতাবাস। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ভেরিফায়েড উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব কেন্দ্র পরীক্ষার উপযোগী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টায় সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।
৪৪ মিনিট আগে
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে প্রণীত এ নীতিমালায় পিএইচডি ডিগ্রিধারী ও গবেষণায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। অন্যথায় পুরো চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে