নাটোরে বিএনপির চারে চারনাটোরের ৪টি সংসদীয় আসনের সব কটিতেই ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভোট গণনা শেষে এই ফলাফল নিশ্চিত হওয়া গেছে।
দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে বিএনপি: মাহদী আমিনপ্রতিপক্ষ ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করলেও দুই-তৃতীয়াংশ আসনে বিএনপি বিজয়ী হবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা অপরাধে লিপ্ত ছিল।
ঢাকা-২০: বিজয়ী বিএনপির তমিজ উদ্দিনঢাকা-২০ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন। বেসরকারি ফলাফলে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাবিলা তাসনিদকে ১ লাখ ৪ হাজার ৮৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
যশোরের পাঁচ আসনে জামায়াত, একটিতে জয় বিএনপি প্রার্থীরবেসরকারি ফলাফলে যশোরে ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। শুধু সদর আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী।
৭৭৪ ভোটে জিতলেন জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমানচার দশক পর মাত্র ৭৭৪ ভোটের ব্যবধানে আবারও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি নির্বাচিত হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান।
ঝিনাইদহের ৪ আসনের ৩টিতে জামায়াতের জয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।
কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে: জামায়াত আমিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল ঘোষণায় কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে নির্বাচনের ফল যা-ই হোক না কেন, ইতিবাচক রাজনীতির চর্চা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।
সাতক্ষীরার চার আসনেই বিজয়ী জামায়াতত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি আসনেই জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
পটুয়াখালী-৩: বিজয়ী ভিপি নুরকে অভিনন্দন হাসান মামুনেরপটুয়াখালী-৩ আসনে বিএনপির জোটভুক্ত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জয়ে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন।
লক্ষাধিক ভোটে জয় পেলেন সিলেটের সাবেক মেয়র আরিফসিলেট-৪ আসনের লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাতে সিলেট-৪ আসনের বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
মৌলভীবাজারে চার আসনেই বিএনপির জয়বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা-জুড়ি) নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন।
অতীতের তুলনায় ভালো নির্বাচন হয়েছে: সিইসিনির্বাচন কমিশন লুকোচুরিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনকে পারফেক্ট বলব না। তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।
ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র নারী প্রার্থীকে বিএনপি নেতার থাপ্পড়রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারধর করেছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ভোটের মধ্যে বিএনপি নেতাসহ ৯ জনের মৃত্যুত্রয়োদশ সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট চলাকালে দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র ও এর আশপাশে হঠাৎ অসুস্থ, প্রতিপক্ষের ধাক্কা, আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় বিএনপির এক নেতা, এক প্রিসাইডিং কর্মকর্তা এবং এক পোলিং কর্মকর্তাসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
সরাসরিসংসদ নির্বাচন ও গণভোটের হার ৫৯.৪৪ শতাংশ: ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে ৬২ আসনে জয় পেয়েছে। তাদের নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিজয়ী হয়েছেন।
নওগাঁর ৬টি আসনের পাঁচটিতে এগিয়ে বিএনপিনওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ৫টিতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাওয়া ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
সুনামগঞ্জ-২: ধানের শীষ এগিয়ে, অভিনন্দন জানালেন শিশির মনিরসুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) এগিয়ে আছেন বিএনপির প্রার্থী নাছির চৌধুরী। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির।