স্ট্রিম সংবাদদাতা

নওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ৫টিতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাওয়া ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
নওগাঁ -১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহাবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৮১৯ ভোট।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট) আসনে ২১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৯৯৫ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির শামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট। জামায়াতের প্রার্থী এগিয়ে থাকা জেলার একমাত্র আসনটিতে কেন্দ্রের সংখ্যা ১২৪টি।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের ৪৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ফজলে হুদা পেয়েছেন ৫৯ হাজার ৭৩২ ভোট। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহফুজুর রহমানের ভোট ৪৩ হাজার ৩৬৭টি। এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৪২টি।
নওগাঁ-৪ (মান্দা) আসনে ৫৩টি কেন্দ্রে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি প্রার্থী ইকরামুল বারী টিপু এগিয়ে রয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুর রাকিব পেয়েছেন ৪০ হাজার ৬৮৫ ভোট। আসনটিতে ১১৭টি কেন্দ্রে ভোট হয়েছে।
নওগাঁ-৫ (সদর) আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে বেসরকারি ফল পাওয়া গেছে। এতে বিএনপির জাহিদুল ইসলাম ধলু ৪২ হাজার ৬৫৫ এবং জামায়াতের আবু সাদাত মোহাম্মদ সায়েম পেয়েছেন ২৯ হাজার ৪৮৫ ভোট।
আর নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনের ৪১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী রেজাউল ইসলাম রেজু ৩৮ হাজার ৪৬৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খবিরুল ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ১০০ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলার ৭৮২টি কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট হয়েছে। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু করেছে। তবে সব কেন্দ্রের ফল পেতে কিছুটা সময় লাগবে।
নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনগুলোতে ভোটারের সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ এবং নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২১ জন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচির ধরনে পরিবর্তন এনেছে দলটি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাস্তাঘাট বন্ধ হওয়া এবং জনদুর্ভোগ সৃষ্টির যে চেনা চিত্র দেখা যেত, এবার তা পরিহার করে অনাড়ম্বর পরিবেশে দিনটি পালন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন পরে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করছে বিএনপি। এরই অংশ হিসেবে ছাত্রদলের একাধিক ইউনিটে কমিটি ঘোষণার পর বিতর্ক দেখা দিয়েছে। নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
১৩ ঘণ্টা আগে