টানা ৭ দফা পতনের পর এবার বাড়ল স্বর্ণের দামটানা সাত দফা কমার পর দেশের বাজারে এবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্তদেশের জ্বালানি-ব্যবস্থা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেপালে বালেন্দ্রর শপথের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার অলিজেন-জিদের বিক্ষোভ দমনে কঠোর অবস্থান ও হত্যার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হলো
১৫ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতাদেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৈরী আবহাওয়াসাড়ে ৩ ঘণ্টা পর স্বাভাবিক দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচলঝড়-বৃষ্টির কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৬ টা ৫০ থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
সাতক্ষীরায় তেলের দাবিতে পাম্পের সামনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধদুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা । এরপর ও মেলেনি মোটরবাইকের জন্য পেট্রোল বা অকটেন। একপর্যায় বিক্ষুব্ধ বাইকাররা সাতক্ষীরার ছয়ঘড়ির লস্কর ফিলিং স্টেশনের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ সেনা আহতসৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শনিবার রয়টার্সকে নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তার বরাত আহতের খবর জানিয়েছে।
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া পাঁচজনই পোশাকশ্রমিকটাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গরে ট্রেনে কাটা পড়া পাঁচজনের পরিচয় মিলেছে। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য। তারা পোশাক কারখানায় কাজ করতেন।
১৫ দফা প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ১৫ দফার একটি সমঝোতা প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের পক্ষ থেকে যেকোনো মুহূর্তে এ বিষয়ে চূড়ান্ত জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। শুক্রবার (২৭ মার্চ) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
র্যাপার থেকে নেতা: বালেন্দ্র ও জোহরানের উত্থানে বিশ্বরাজনীতির নতুন ছন্দমাইক্রোফোন হাতে তাঁরা একসময় মঞ্চ কাঁপিয়েছেন। শব্দের পর শব্দ সাজিয়ে তুলে ধরেছেন সমাজের নানা অসঙ্গতি। তাঁদের গানের তালে মেতেছে তরুণ প্রজন্ম। সেই র্যাপাররা সামলাচ্ছেন রাষ্ট্রের গুরুদায়িত্ব।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: কার দিকে ঝুঁকছে পাল্লা, কী বলছে সমীক্ষাসব জায়গাতেই এখন একটাই প্রশ্ন: বাংলায় কি আবার ক্ষমতায় আসবে তৃণমূল, নাকি ঘুরে দাঁড়াবে বিজেপি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিভিন্ন সংস্থা ও মিডিয়া হাউস এরইমধ্যে মতামত সমীক্ষা বা ‘ওপিনিয়ন পোল’ প্রকাশ করতে শুরু করেছে। সেসব পোলের ফলাফল বলছে, লড়াই এখনো তৃণমূল বনাম বিজেপি, কিন্তু আগের মতো একতরফা নয়।
১৮৮৫ সালের ফেরি আইন মানলে কি দুর্ঘটনা এড়ানো যেতপ্রশ্ন উঠছে—ফেরিঘাটে এত মানুষের প্রাণহানির দায় কার? ঘাট কর্তৃপক্ষ, বাসের চালক, নাকি প্রচলিত আইনের প্রয়োগহীনতা?
পাটুরিয়ায় ফেরিতে আগুন, আতঙ্কমানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী রো রো ফেরি ‘কেরামত আলী’র সাইলেন্সার পাইপে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে পাটুরিয়া ফেরিঘাটে নোঙর করা অবস্থায় এই আগুনের সূত্রপাত হয়।
এআই চ্যাটবট যেভাবে আমাদের সামাজিক দক্ষতা কমিয়ে দিচ্ছেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা ‘সংবিধান লঙ্ঘন’: আসিফ মাহমুদবিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা বাংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পূর্ব আফ্রিকায় ভারী বর্ষণ-ভূমিধসে মৃত্যু ১৮০ ছাড়ালপূর্ব আফ্রিকার দেশগুলোতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তানজানিয়া, কেনিয়া ও ইথিওপিয়াজুড়ে প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৮০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ইরানে স্কুলে হামলা ‘ভয়াবহ অমানবিক’, বিচার হতেই হবে: জাতিসংঘইরানের মিনাব শহরের শাজারাহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনাকে ‘ভয়াবহ অমানবিক’ বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। গত ২৮ ফেব্রুয়ারির এই হামলায় ১৭০-এর বেশি প্রাণহানির (যাদের বেশিরভাগই স্কুলছাত্রী) ঘটনায় ন্যায়বিচার এবং স্বচ্ছ তদন্তের জোর দাবি জানিয়েছেন তিনি।