হত্যা মামলায় শামীম ওসমানদের বিচার শুরুজুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১০ জুন এই মামলার সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
সুপ্রিম কোর্ট বারের নির্বাচন: প্রথম দিনের ভোটগ্রহণ চলছেসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এই ভোটগ্রহণ শুরু হয়।
আরও ২ মামলায় খায়রুল হকের জামিন, ‘মুক্তিতে বাধা নেই’জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি মামলার সবকটিতেই জামিন পেলেন তিনি।
১১ মামলায় শাকিল-রুপার জামিন, এখনই মিলছে না মুক্তিজুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় ১১ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে দুজনেরই একটি করে মামলায় জামিন না দিয়ে আদালত রুল জারি করেছেন। সে কারণে এখনই তারা কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
মুন্সীগঞ্জে চাচাকে খুন, নিউইয়র্কে ভাতিজার সাজাবাংলাদেশের মুন্সীগঞ্জে চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। গতকাল বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
অন্য আদালতে ‘প্রভাব খাটানো’ নিয়ে আইন কর্মকর্তাদেরকে নোটিশনিজ নিজ নির্ধারিত আদালত ছেড়ে অন্য আদালতে গিয়ে বিভিন্ন মামলায় ‘প্রভাব বিস্তারের’ চেষ্টার অভিযোগে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সতর্ক করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
বিচার বিভাগীয় সচিবালয় স্থানান্তর: ২ সচিবকে আদালত অবমাননার নোটিশসুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বিচার বিভাগীয় সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের পক্ষে এই আইনি নোটিশ পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালালেন আসামিব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ শাহীন নামে এক আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জে বেশি দামে তেল বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাহবিগঞ্জ শহরে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে শেখ শাহাদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জুলাই আন্দোলনে সমর্থন জানানো ২০৮ প্রবাসীকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুলজুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়ায় প্রবাসে কারাভোগের পর দেশে ফেরা ২০৮ জন রেমিট্যান্স যোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
কুকি-চিন মামলায় জামিন জালিয়াতি: হাইকোর্টের বেঞ্চ অফিসার বরখাস্তহাইকোর্টে তথ্য গোপন ও জামিন আদেশে জালিয়াতি করে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাক জব্দের মামলার প্রধান আসামির জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্টের এক বেঞ্চ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১১ কোটির অবৈধ সম্পদের মামলায় বেনজীরের বিচার শুরুএগারো কোটির বেশি টাকার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন ও অর্থপাচারের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এই দুর্নীতি মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
বার নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার। তিনি বার নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সড়ক দুর্ঘটনাসেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিটসড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁজরের পাঁচটি হাড় ভাঙার ঘটনায় ইফাদ মোটরস লিমিটেডের মালিকানাধীন দ্বিতল সেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
শ্রম আদালতে ২৭ হাজার মামলার দীর্ঘসূত্রতাশ্রম আইনে কোনো মামলা ৬০ থেকে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে তা বছরের পর বছর চলতে থাকে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং শ্রম আদালতে বর্তমানে ২৭ হাজার ৪০৭টি মামলা রয়েছে।
এজলাসকক্ষেই আইনজীবীকে মারধর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশচাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে এক আইনজীবীকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।
স্বাস্থ্যের ডিজিকে হাইকোর্টের তলব৭৮ পেয়েও বাদ, ৫২-তে চাকরিনিয়োগে অনিয়ম এবং আদালতের নির্দেশ অমান্য করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) সশরীরে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে তাঁকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।