নারায়ণগঞ্জের খামারে কৌতূহলের কেন্দ্রে ‘ডোনাল্ড ট্রাম্প’কদিন পরেই ঈদুল আজহা। শুরু হতে যাচ্ছে কোরবানির পশুর বাজার। এরই মধ্যে নারায়ণগঞ্জে মানুষের কৌতূহলের কেন্দ্রে উঠে এসেছে এক মহিষ। ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর বাজারে প্রতি বছরই দেখা যায় নানা বৈচিত্র্য। এবারের চিত্রটা কিছুটা ভিন্ন।
কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়: বাণিজ্যমন্ত্রীপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ল বর্গফুটে ২ টাকাপবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দর প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা ধরা হয়েছে। আগের বছরে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। সেই হিসাবে দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা।
রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাটআসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
ঈদুল আজহা কবে, বৈজ্ঞানিক হিসাবে জানা গেল দিনইউএইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ২৭ মে ঈদুল আজহা হবে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।
সিলেটের মাদ্রাসাগুলো ঈদে পশুর চামড়া সংগ্রহ করবে নাআসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। বিগত আওয়ামী লীগ আমলের ষড়যন্ত্র, ইন্টেরিমের অকার্যকর সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের উদাসীনতার অভিযোগ তুলে পরিষদ নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
পশুর হাটে নিরাপত্তা ও অপরাধ দমনে ডিএমপির নির্দেশনাআসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
ঈদুল আজহাতেও ৭ দিনের ছুটিআসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) অফিস খোলা থাকবে।
ঈদুল আজহায় দেশে আসতে চেয়েছিলেন লিমনআসন্ন ঈদুল আজহায় দেশে আসতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত জামিল আহমেদ লিমন। আসলেন, তবে লাশ হয়ে।
দেশে কোরবানির পশুর সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রীআসন্ন ঈদুল আজহায় দেশে পশু সংকট হবে না জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (৩ মে) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
কেমন ছিল একাত্তরের ঈদঈদ মানেই পরিবার, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে একান্ত সময় কাটানো, নতুন পোশাক এবং নানা রকমের খাবার। কিন্তু আমরা কি জানি কেমন ছিল একাত্তরের ঈদ? চলুন জেনে নিই স্ট্রিম এক্সপ্লেইনারে।
ঈদের আগে নতুন নোট, থাকছে না কারও ছবি: গভর্নরঈদের আগে বাজারে আসছে নতুন নোট। তবে তাতে কোনো ব্যক্তির ছবি থাকছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। খবর বাসসের। ২৪ মে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ক্রেডিট এনহেন্সমেন্ট স্কিমের (সিইএস) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পল্লী কর্মী-সহায়ক
সৌদিতে চাঁদ দেখা গেছে, ৬ তারিখ ঈদুল আজহাসৌদি আরবে আজ মঙ্গলবার (২৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হবে, আর সেই হিসেবে ৫ জুন পালন করা হবে পবিত্র হজ। সৌদি আরব সরকার আজ এ ঘোষণা দিয়েছে।