সচিবালয় ফাঁকা দুপুরের আগেই, তৎপরতা সেলামি আদায়েঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটি শুরু হচ্ছে সোমবার। তার আগে শেষ কর্মদিবসে রোববার (২৪ মে) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। ছুটির আবহ থাকলেও যাঁরা আছেন, সহকর্মীর কাজের চাপ নিজে নিয়ে খুশির কথা জানিয়েছেন।
নির্বিঘ্ন ঈদযাত্রায় মহাসড়কে ৬ দিন ট্রাক-লরি বন্ধপবিত্র ঈদুল আজহার যাত্রা নির্বিঘ্ন ও পশুর হাট ঘিরে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঈদযাত্রা: বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ চালুসদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসেবা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
গাবতলী পশুর হাটে দামে বেজার ক্রেতারাঢাকা উত্তর সিটি করপোরেশনের একমাত্র স্থায়ী গাবতলী পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে আসছেন বিক্রেতা ও খামারিরা। ভিড় তেমন না হলেও যারা আসছেন, দাম শুনে ফিরে যাচ্ছেন। হাতে সময় থাকায় কয়েক হাট দেখে কেনার কথা বলছেন তারা।
শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরুঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামীকাল শনিবার (২৩ মে) থেকেই ছুটি শুরু হচ্ছে।
টুং টাং শব্দে মুখর কামারশালা, চড়া ছুরি-চাপাতির বাজারকোরবানির ঈদে ব্যস্ত সময় পার করছে কারওয়ান বাজারের মিউনিসিপ্যাল কর্মকার মার্কেটে। রাজধানীর অন্যতম বৃহৎ এই কামারশালায় কেউ হাঁপর টানছেন, কেউ জ্বলন্ত আগুনে কয়লা ঢালছেন। কেউবা টুং টাং শব্দে তপ্ত লোহা পিটিয়ে বানাচ্ছেন দা–বঁটি, চাপাতি, ছুরি–চাকু। দাম চড়া হলেও এসব বিক্রি হচ্ছে ঢের।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ১ লাখ ৪০ হাজার ব্যাগ দিচ্ছে ডিএসসিসিঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণে নাগরিকদের ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
কোরবানির বাজারে দেশি খামারের ‘বিদেশি’ পশুবাংলাদেশের কোরবানির বাজারে একসময় যেখানে গরু ও ছাগলই ছিল প্রধান আকর্ষণ, সেখানে উট, দুম্বা এবং বিদেশি জাতের পশুর বাজার তৈরি করছে। যদিও এবার উট আমদানির অনুমতি মেলেনি। দেশের খামারের উৎপাদিত বা আগে আমদানি করা উট যাচ্ছে বাজারে।
যানজট-আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীতে মাঠে নামল বিজিবিঈদুল আজহায় রাজধানীর আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কোরবানির পশুর চামড়া সংগ্রহে অনীহা কওমি মাদ্রাসার, বিপর্যয়ের আশঙ্কাআসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহে অনাগ্রহ দেখাচ্ছে কওমি মাদ্রাসাগুলো। এর ফলে কয়েক লাখ চামড়া সংগ্রহ ও সরবরাহ প্রক্রিয়ায় বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করা না হলে কাঁচা চামড়া পচে পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে।
রেমিট্যান্স প্রবাহে ধস, উৎকণ্ঠায় ফেনীর হাজারো প্রবাসীর পরিবারফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকেন গৃহবধূ নাসরিন আক্তার। কাতার প্রবাসী স্বামী আবুল কাসেমের পাঠানো টাকায় চলে তাঁর সংসার। তাঁদের আট বছরের মেয়ে পড়াশোনা করে ফেনী শাহীন একাডেমিতে। তবে হঠাৎ করেই ভাড়া বাসা ছেড়ে গ্রামের বাড়ি সোনাগাজীতে চলে যাচ্ছেন তাঁরা।
হামের প্রকোপ: ঈদের ছুটিতে হাসপাতালের জন্য ১৮ নির্দেশনাঈদুল আজহার ছুটিতে দেশের সব সরকারি হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৮ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে হামের উদ্বেগজনক সংক্রমণ ও মৃত্যুহার বিবেচনায় হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের কেনাকাটায় পকেট সামলাবেন যেভাবেঈদুল আজহা মানেই ত্যাগের উৎসব, পরিবারের সঙ্গে সময় কাটানো আর নানা আয়োজনের ব্যস্ততা। তবে ঈদ যত ঘনিয়ে আসে, ততই বাড়তে থাকে কেনাকাটার চাপ। কোরবানির পশু কেনা থেকে শুরু করে নতুন পোশাক, অতিথি আপ্যায়ন, রান্নাবান্না মিলিয়ে এই সময়ে খরচের পরিমাণও অনেক বেড়ে যায়।
সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিনসংবাদপত্রে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (১৮ মে) সংগঠনের প্রেসিডেন্ট মতিউর রহমান চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ, ঈদ ২৮ মেদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
অনলাইনে জমজমাট কোরবানির পশুর বাজার, কেন্দ্রে সাভার-বিরুলিয়াকোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ও আশপাশের এলাকায় জমে উঠেছে অনলাইনে গরু কেনাবেচার বাজার। বিশেষ করে ঢাকার সাভার-বিরুলিয়া অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা খামারগুলো এবারও অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে কোরবানির পশু বিক্রিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ২৭ মেসৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।