গণ-অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণ, এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশজুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে। এই পাঁচ নেতা হলেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ
আমাদের অল্পে সন্তুষ্ট থাকতে হলো: ঘোষণাপত্র প্রসঙ্গে আখতারজুলাই ঘোষণাপত্রে পরিপূর্ণতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
পিটার হাস যুক্তরাষ্ট্রেই, জানালেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারএর আগে সকালে বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সেখানে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন পিটার হাস। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হল
৩৬ জুলাই উদযাপন•এনসিপির একদল কক্সবাজারে, আরেকদল জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানেআজ ঐতিহাসিক ‘৩৬ জুলাই’। গত বছরের এই দিন ক্ষমতা ছেড়ে ভারত চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় হয় ছাত্র-জনতার। পরে এই দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
পিটার হাসের কক্সবাজারে অবস্থানের গুঞ্জন, এনসিপি নেতারা গিয়েছেন ঘুরতেবাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার ডি হাস এখন বাংলাদেশে। স্ট্রিমকে এ খবর নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র।
এনসিপি কিংস পার্টি, এটি সরকারের জন্য বিব্রতকর: ইফতেখারুজ্জামানজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘কিংস পার্টি’, তাদের দুইজন সরকারে আছে। এটি সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
ফ্যাসিবাদ নির্মূল ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এনসিপির ২৪ দফা ইশতেহারএক ভিন্ন প্রেক্ষাপটে, এক বছর পর আবারও শহীদ মিনারের প্রাঙ্গণে জমায়েত হলেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সম্মুখ সারির নেতারা। ২০২৪ সালের আগস্টের এই দিনের শহীদ মিনারের সঙ্গে আজকের পরিবেশ ভিন্ন।
রোববার শহীদ মিনারে এনসিপির সমাবেশ: ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দ্বিধাসবশেষ শুক্রবার (১ আগস্ট) রাতেও সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম জানিয়েছেন, ৫ আগস্টের মধ্যে আসছে কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র।
সেনাবাহিনী কোন রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেয় না : সেনাসদর‘গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবননাশের হুমকি ছিল বলেই সেনাবাহিনী তাঁদের নিরাপত্তা দিয়েছে। আমরা প্রাণ রক্ষার উদ্দেশ্যে ওই পদক্ষেপ নিয়েছিলাম।'
এনসিপির কার্যালয়ে নারী নির্যাতনের দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচারসম্প্রতি একজন বোরকা পরা নারীকে নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ কিছু ভিডিওর ক্যাপশন ও থাম্ব টাইটেলে দাবি করা হয়, এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অফিসে নারী নির্যাতনের ঘটনা। স্ট্রিমের অনুসন্ধানের দেখা যায়, ভিডিওটি এনসিপি কার্যালয়ের নয়।
সরকার থেকে দুই ছাত্র প্রতিনিধিকে সরাতে যড়যন্ত্র করা হচ্ছে: নাহিদ ইসলামঅন্তর্বর্তী সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরাতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
টাঙ্গাইলের এনসিপির সমাবেশ•মওলানা ভাসানী না থাকলে কখনো শেখ মুজিব তৈরি হতে পারতেন না: নাহিদ ইসলামনাহিদ ইসলাম বলেন, ‘উনসত্তরের যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বে এসেছে, সে গণঅভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।’
জাতীয় ঐকমত্য কমিশন•খসড়া জুলাই সনদে আপত্তি এনসিপি-জামায়াতের, বেশিরভাগ বিষয়ে একমত বিএনপিজাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া জুলাই সনদে খসড়া নিয়ে আপত্তি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না : হাসনাত আব্দুল্লাহহাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগে নিজের ঘরে শুদ্ধ অভিযান চালাতে হবে। আমার দরকার নেই এ রকম তেলবাজ-সেলফিবাজদের।’
নেত্রকোনায় এনসিপির সমাবেশ•সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: নাহিদ ইসলামনাহিদ ইসলাম বলেন, ‘আমরা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই।’
গোপালগঞ্জে মৃত্যু•পরিবারের দাবি মৃতদেহ সরিয়ে নিতে বাধ্য করেছে কর্তৃপক্ষ, সরকার বলছে ভিন্ন কথাগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ১৬ জুলাই স্থানীয় লোকজনের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা ও সশস্ত্র বাহিনীর সংঘর্ষে নিহত পাঁচ ব্যক্তির ওপর থেকে মানুষের মনোযোগ ধীরে ধীরে সরে গেছে।
বাংলাদেশকে আর পুরোনো আইনে চলতে দেব না: নাহিদ ইসলামপুরোনো সিস্টেমের পুরোনো আইনে বাংলাদেশকে আর চলতে দেবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে জুলাই পথযাত্রা কর্মসূচির শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।