ইবি শিক্ষিকা হত্যা: দুই সহকর্মীসহ ৪ জনকে আসামি করে এজাহারইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলায় ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় সহকর্মী দুই শিক্ষকসহ চার জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান।
ইবি শিক্ষিকাকে হত্যার কথা স্বীকার ফজলুর, শিক্ষার্থীদের বিক্ষোভইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলু রহমান লিখিত স্টেটমেন্টে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
একদিনেই আবদ্ধ লালন স্মরণোৎসব, হবে না মেলা-আসরকুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব এবার মাত্র একদিনেই শেষ হচ্ছে। আগামীকাল সোমবার শুরু হচ্ছে এই উৎসব। তবে এতে গ্রামীণ মেলা ও বাউল গানের আসর থাকছে না বলে জানিয়ে জেলা প্রশাসন। সময় কমিয়ে আনায় আক্ষেপ করেছেন লালন ভক্ত-অনুসারীরা।
কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৫ জনেরকুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার ৪ আসনের জামায়াতের ৩, বিএনপির ১কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বেসরকারি ফলাফলে ৩টিতে জামায়াতে ইসলামী এবং ১টিতে বিএনপি জয়ী হয়েছে।
কুষ্টিয়া কারাগারে গলায় ফাঁস দেওয়া হাজতির মরদেহ উদ্ধারকুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামের এক হাজতির মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি আত্মহত্যা করেছেন।
নারীদের বন্দি করতে তালা কেনার এত টাকা জামায়াতের নেই: আমিরজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যাটায়ার করে দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নারীদের ঘরে বন্দি করার মতো তালা কেনার এত টাকা তাদের নেই।
মানিলন্ডারিং ও রাজস্ব ফাঁকির অভিযোগে আলফা আই ও বিআরবিসহ ৩ প্রতিষ্ঠানে দুদকের অভিযানচলচ্চিত্র প্রযোজনার আড়ালে মানি লন্ডারিং, হাসপাতালে সিন্ডিকেট ও শিল্প কারখানায় বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, সিলেট ওসমানী মেডিকেল ও কুষ্টিয়ার বিআরবি কেবলসে এসব অভিযান পরিচালিত হয়।
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিকুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
বাঘা যতীন: অরক্ষিত পৈতৃকভিটায় বিস্মৃত এক বিপ্লবী১৮৭৯ সালের ৭ ডিসেম্বর কুষ্টিয়া জেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনের কিংবদন্তি এই নেতা। তবে তাঁর শৈশব কাটে ঝিনাইদহের রিশখালি গ্রামে। স্ট্রিমের পক্ষ থেকে এই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা।
কুষ্টিয়ায় ছয় হত্যা: গণঅভ্যুত্থানকে ‘সো-কল্ড’ উল্লেখ করা ইনুর রিভিউ খারিজ করল ট্রাইব্যুনালজুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ‘সো-কল্ড’ বা ‘তথাকথিত’ বলে মন্তব্য এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বরজুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) শেষ হয়েছে।
কুষ্টিয়ায় পৌরসভার গাড়িচালকের মৃত্যু, স্বজনদের দাবি কিলঘুষি দিয়ে হত্যা করা হয়েছেপ্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বকেয়া বেতনের দাবিতে গাড়িচালক শহিদুল ইসলাম বিভিন্ন কক্ষের দরজা বন্ধ করে দেন। সেসময় ১১৫ নম্বর তথা সার্ভেয়ার ফিরোজুলের কক্ষটি বন্ধ করতে গেলে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কিলঘুষি ও হাতাহাতির ঘটনা ঘটে।
লালন স্মরণোৎসবকুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের লালন স্মরণোৎসব শেষ হয়েছে। প্রতিবছর এ সময় ভক্ত, বাউল ও সাধকদের মিলন ঘটে এই উৎসবে। তিনদিনব্যাপী এই লালন মেলা শুধু একটি স্মরণোৎসব নয়, এটি হয়ে ওঠে ভালোবাসা, মানবতা ও সাম্যের প্রতীক।
গায়ত্রী চক্রবর্তী স্পিভাক কে, কী নিয়ে তাঁর কাজ, কেন তিনি কুষ্টিয়ায়বিশ্ববিখ্যাত ভারতীয় সাহিত্য তাত্ত্বিক ও যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক মঙ্গলবার (১৫ অক্টোবর, ২০২৫) ঢাকায় এসেছেন। কুষ্টিয়ায় জাতীয় লালন উৎসব ও লালন মেলায় অংশ নিতে বাংলাদেশে আসেন তিনি। লালন ফকিরের ১৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে
কুষ্টিয়ায় দুর্গাপ্রতিমা ভাঙচুর, মামলা করতে চাইছেন না ভুক্তভোগীরাকুষ্টিয়ার মিরপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা করতে চাইছেন না মন্দির কমিটি ও দুর্গাপূজা উদযাপন কমিটির কেউ। মিরপুর থানার ওসি বলছেন, অজ্ঞাতনামা আসামি করে মামলা করা যায় জানানোর পরও তারা মামলা করতে রাজি হচ্ছেন না।
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা ও আওয়ামীপন্থী শিক্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ ছাত্রদলেরসাজিদ হত্যার বিচার দাবিতে দুপুর দেড়টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েকজন শিক্ষার্থী।