ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন মাচাদোমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভেনেজুয়েলার বিরোধীয় দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সেই জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন মাচাদো।
৬৬ সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র: ‘আন্তর্জাতিক সংহতি এবং উন্নয়নের ইকোসিস্টেম ধসে পড়বে’ বলছেন ড. ইফতেখারুজ্জামানজাতিসংঘভুক্ত ও এর বাইরের ৬৬টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা ও ফোরাম থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপকে বৈশ্বিক ‘উন্নয়নের ইকোসিস্টেম’ ধসে পড়ার বড় অশনিসংকেত হিসেবে অভিহিত করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতিরাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত, চীন ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পেরজাতিসংঘের সহযোগী সংস্থাসহ আন্তর্জাতিক অন্তত ৬৬টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ার) মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেন।
ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষা না করলে দেশটিতে আবারও হামলা চালানো হতে পারে।
ভেনেজুয়েলায় ট্রাম্পের অবৈধ অভ্যুত্থানের পর দুটি বিপদমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে বলেছিলেন, তিনি ‘চিরস্থায়ী যুদ্ধ’ শেষ করে বিশ্বজুড়ে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসবেন। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্গঠনে মনোযোগ দেবেন।
মাদুরোকে তোলা হচ্ছে আদালতে, রদ্রিগেজকে সতর্ক করলেন ট্রাম্পযুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আজ সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের এক আদালতে হাজির করার কথা রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
২০২৫ সালে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা২০২৫ সালে আন্তর্জাতিক রাজনীতির ছবিটা বদলেছে দ্রুত গতিতে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে নতুন করে সংঘাত, জোট–কূটনীতির পুনর্বিন্যাস এবং পররাষ্ট্রনীতির দোলাচল। ২০২৫ সালের আলোচিত আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ নিয়েই স্ট্রিমের এই সংক্ষিপ্ত ঝলক।
ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত ৪০ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন। রোববার (৪ জানুয়ারি) নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্কে মাদুরো, করানো হলো ‘পার্প ওয়াক’যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আরেকটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স টিম। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘পার্প ওয়াক করানো হলো।’ সাধারণত অপরাধীদের জনসমক্ষে এভাবে হাঁটিয়ে নেওয়ার রীতি রয়েছে, যা ইংরেজিতে পার্প ওয়াক বলে।
মাদুরো দম্পতিকে নেওয়া হচ্ছে নিউইয়র্কে: ট্রাম্পভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে ভেনেজুয়েলার তেল শিল্পে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে জোরালোভাবে চোখ রাখবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভেনেজুয়েলায় হামলা করে স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেল যুক্তরাষ্ট্রভেনেজুয়েলায় হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। তাঁকে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের হুমকি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ ইরানইরানে ভয়াবহ বিক্ষোভ চলছে। আর এই বিক্ষোভ নিয়ে তেহরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বেআইনি হুমকির’ নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
এপস্টিন ফাইলসে ট্রাম্পের ছবি, কী হচ্ছে আমেরিকায়নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন—ক্ষমতায় ফিরলে জেফ্রি এপস্টিনের শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত প্রভাবশালী ডেমোক্র্যাটদের নাম প্রকাশ করবেন। কিন্তু ২০২৫ সালের শেষে এসে ট্রাম্প প্রশাসনের অবস্থান সম্পূর্ণ উল্টো। এখন দাবি করা হচ্ছে, আদৌ কোনো ‘এপস্টিন ক্লায়েন্ট লিস্ট’ নেই।
নেতানিয়াহু চান ইরানে আরও হামলা করুক যুক্তরাষ্ট্রইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩০ বছরের বেশি সময় ধরে দেশটির জন্য এবং বিশ্বের জন্য ইরান ভয়াবহ হুমকি এ সতর্কবার্তা দিয়ে আসছেন। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কতা মাথায় নিয়ে তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালান।
এবার নাইজেরিয়াতে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী হামলা’সিরিয়ার পর এবার নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ও ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে।
রাশিয়া ও চীনের সমর্থনের জোরে ‘কঠোর না হতে’ মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারিযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন। ট্রাম্প বলেন, মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়া হলে তা হবে একটি ‘বুদ্ধিমান সিদ্ধান্ত’। ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর প্রেক্ষাপটে এই মন্তব্য করেন ট্রাম্প।