নরসিংদীতে আলোচিত কিশোরী ধর্ষণ ও হত্যাসেই কিশোরীকে হত্যা করেন সৎ বাবা, দায় এড়াতে সাজান অপহরণ নাটকনরসিংদীর মাধবদীতে এক কিশোরী হত্যা মামলায় তাঁর সৎবাবা আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ধর্ষণ-হত্যায় রাজনৈতিক প্রভাব বা আপসের সুযোগ থাকতে পারে না: জামায়াতধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
ধর্ষণের শাস্তি প্রকাশ্যে দেওয়ার দাবি খেলাফত মজলিসেরনরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে ধর্ষণের পর তুলে নিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনাকে বর্বরোচিত আখ্যা দিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দাও প্রকাশ করেছে দলটি।
নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, গুলিতে কিশোর নিহতনরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে গুলিতে মুস্তাকিম মিয়া (১৪) নামে কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ঢাকার কাছে থেকেও দূরে বাঞ্ছারামপুর, সেতু নির্মাণের গ্যারান্টি চান ভোটাররাব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত বাঞ্ছারামপুর উপজেলা। দীর্ঘ সড়ক পথের বিড়ম্বনায় এই জনপদের মানুষ দৈনন্দিন প্রয়োজনে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ও নরসিংদীমুখী হন।
দুটি আসনের ব্যালট থেকে দাঁড়িপাল্লা সরাতে ইসিতে জামায়াতের চিঠিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইটি আসন থেকে নিজেদের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সরাতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন দুটি হলো নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮।
নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় এসজেএর নিন্দানরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
মধ্যরাতেও তারেক রহমানের নির্বাচনি সভায় অসংখ্য নেতাকর্মীকর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় নির্বাচনি সভায় যোগ দেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারম্যানের। কিন্তু পথের দুপাশে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের ভিড়ের কারণে গাড়ি বহরের ধীরগতিতে রাত ২টা ২০মিনিট বেজে যায় নরসিংদী পৌঁছাতে।
পলাশে তাঁত শ্রমিকের মরদেহ মিলল কারখানার পাশেইনরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) নাইট ডিউটি চলাকালে তিনি কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে ওই কারখানাটির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রায়পুরায় সংঘাত বন্ধে ‘কম্বিং অপারেশন’ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টানরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে ‘কম্বিং অপারেশন’ (চিরুনি অভিযান) করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান।
সাতসকালে আবার ভূমিকম্প, এবারও উৎপত্তিস্থল নরসিংদীসাতসকালে আবারও রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।